ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  কালীপুজোয় বাজির ধোঁয়ায় কার্যত দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায়। দূষণের চাদরে ঢেকে গিয়েছিল শহরের আকাশ। কিন্তু প্রকৃতির এক ঝটকাতেই বদলে  গিয়েছে পরিস্থিতি। বুধবার (১১ নভেম্বর)  বিভিন্ন সময়ে হালকা বর্ষণের জেরে অনেকটাই কমেছে শহরের বায়ুদূষণ। কলকাতার সাতটি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই AQI নেমে এসেছে সন্তোষজনক পর্যায়ে।  তবে স্বস্তির মাঝেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরেই বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন এখনও কি শীতের জন্য অপেক্ষা করতে হবে? 

বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বে) থেকেই ধীরে ধীরে উন্নতি হবে রাজ্যের আবহাওয়ার। কমবে বৃষ্টির দাপট। যদিও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুক্রবার (১৩নভেম্বে) থেকে গোটা রাজ্যেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা। পাশাপাশি আগামী দু’দিনে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহের শেষদিকে রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির আশপাশে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে পারে বাংলায়।

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা 

তবে রাজ্যের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই চিন্তা বৃদ্ধি করছে নিম্নচাপ। আবহাওয়া বিশেষজ্ঞদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান।  সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগর এবং সংলগ্ন সমুদ্র এলাকায় আবহাওয়ার অবনতি হতে পারে। উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। তবে তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।  

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য