ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ান বাংলাদেশের মহিলা ফুটবল দল

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দেয় লাল-সবুজের মেয়েরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: আট বছর আগে ফাইনালে উঠেও ভারতের (India) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে (Dashrath Stadium) নতুন ইতিহাস লেখার এক দৃড় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল সাবিনা খাতুন-কৃষ্ণা সরকাররা। স্বাগতিক নেপালকে (Nepal) উড়িয়ে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি করল লাল-সবুজের মেয়েরা। সাফ মহিলা (SAFF Women’s Championship) ফুটবলের খেতাব জিতল।

এদিন ম্যাচের শুরু থেকেই কার্যত ক্ষুধার্ত বাঘিনীর মতো প্রতিপক্ষ নেপালের উপরে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা (Bangladesh Woman Footballer)। একের পর এক আক্রমণ শানাতে থাকে। তাতে দিশেহারা হয়ে যায় নেপালের ফুটবলাররা। প্রথমার্ধের ১৩ মিনিটে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। মনিকা চাকমার (Manika Chakma) নেওয়া কর্নার থেকে পাওয়া নেপালের গোলরক্ষককে বোকা বানিয়ে জালে পাঠান বাংলাদেশের সামসুন নাহার (Samsun nahar)। ২৪ মিনিটে দ্বিতীয় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে রাখতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ৩৫ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে নেপালের মেয়েরা। কিন্তু জটলার মধ্যে বল সাইড বারে লাগলেও গোললাইন টপকাতে পারেনি। ম্যাচের ৪১ মিনিটে সামসুন নাহারের (Samsun Nahar) পাস থেকে দলকে দ্বিতীয় গোল পাইয়ে দেন কৃষ্ণারানী সরকার (Krishna Rani Sarkar)। প্রথমার্ধে নেপালের বিরুদ্ধে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে সাবিনা খাতুনরা (Sabina Khatun)।

ম্যাচে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই তেড়েফুঁড়ে নামে নেপালের মেয়েরা। বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানা দিলেও কাঙ্খিত গোল পায়নি। অবশেষে ৭০ মিনিটে লাল-সবুজের গোলে বল জড়াতে সক্ষম হন অনিতা বসনেত (Anita Basnet) ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। এর পরে দুই দলই আক্রমণের ঝাঁজ বাড়ায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যে নেপালের গোলে ফের বল জড়িয়ে বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে দেন কৃষ্ণারানী সরকার। ওই গোল খাওয়ার পরেই কার্যত হতোদ্যম হয়ে পড়ে নেপালের মেয়েরা। বাকি সময়টা কার্যত ব্যবধান যাতে না বাড়ে সেই চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে মাঠ ছাড়েন সনজিদা খাতুনরা।  

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম