সোনাগাছির পুজোয় দেবী ধরা দেবেন অন্য রূপে, নয়া আইন চাইবেন স্বয়ং দুর্গা

এবারে পুজোর থিম  ‘লালবাতির দুর্গাপুজো’। আর ক্যাচলাইন, ‘লালবাতির দুর্গাপুজো, এই মাটিতেই মাকে পাবে যদি মন দিয়ে খোঁজো’।

Share:

নিজস্ব প্রতিনিধি: থিম মানে শুধু চমক নয়, বার্তাও। সোনাগাছির (SONAGACHI) দুর্গাপুজোয় (DURGA PUJA) এবার দেবী ধরা দেবেন অন্য রূপে। ‘মেয়ে’দের হয়ে ‘মা’ চাইবেন ‘অধিকার’। এবারে এখানের পুজো জুড়ে থাকবে, দাবি-দাওয়ার কথা। থিম তৈরি করছেন শিল্পী অজয় দিন্দা। এবারে পুজোর থিম  ‘লালবাতির দুর্গাপুজো’। আর ক্যাচলাইন, ‘লালবাতির দুর্গাপুজো, এই মাটিতেই মাকে পাবে যদি মন দিয়ে খোঁজো’। থিমে একদিকে ফুটে উঠবে দাবিদাওয়া, অন্যদিকে ফুটে উঠবে সহযোগিতা’র কথা।

থিম ও প্রতিমা শিল্পী অজয় বলেন, চিরাচরিত রীতি মেনেই হবে প্রতিমা। দেবীর দশ হাতে থাকবে যৌনকর্মীদের ১০টি দাবি। থাকবে  মুষ্টিবদ্ধ হাত। যা ‘প্রতিবাদ’- এর প্রতীক।  অন্যদিকে থাকবে খোলাহাত। যা ‘সহযোগিতা’-র প্রতীক। এছাড়াও প্রবেশদ্বারে থাকবে দুর্বারের দাবি সম্পর্কিত একাধিক ছবি।

উল্লেখ্য সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় ছিল, যৌনকর্মীদের গ্রেফতার, জরিমানা  করতে পারবে না পুলিশ। ধরপাকড় করলেও যৌনকর্মীকে পাঠাতে হবে সংশোধনাগারে। বিচারপতি বা বিচারক যদি বুঝতে পারেন ধৃত নিজের সম্মতিতে এই কাজ করেছেন তবে তাঁর মুক্তি হবে। স্পষ্ট রায় ছিল, হেনস্থা করা যাবে না।  আদালতের রায়, স্বেচ্ছায় যৌনকর্মী হওয়া বেআইনি নয়। দুর্বার চাইছে, এই রায়ের ওপরে ভিত্তি করেই আনা হোক নয়া আইন। দুর্বার সংগঠনের সেই সব দাবিই ফুটে উঠছে লালবাতি এলাকার  থিমে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?