জ্ঞানবন্ত সিং ও আকাশ মেঘারিয়াকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল বাদানুবাদ হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার। শুভেন্দুকে বলপূর্বক গ্রেপ্তার করতে চাইলে পুলিশের পিজন ভ্যানে উঠে লালবাজার যাওয়ার সময় বিরোধী দলনেতাকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল, আজকের এই ব্যবহারের জন্য তাকে উপযুক্ত জবাব তিনি দেবেন। সেই ঘটনার জবাব মিলল মঙ্গলবার ।

গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ এর জন্য ডাক পরল রাজ্যের ২ আই পি এস (IPS) অফিসারের। তার মধ্যে একজন আকাশ মেঘারিয়া। দুই আইপিএস অফিসার আকাশ মেঘারিয়া ও জ্ঞানবন্ত সিংকে গরুপাচার কান্ডে জেরার জন্য তলব করল ইডি। ২৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে ডিসি সাউথ আকাশ মেঘারিয়াকে। অপরদিকে ২৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে জ্ঞানবন্ত্ সিংকে। এর আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আট জন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করা হয় ।সেই সময় যাদের তলব করা হয়েছিল, তারা হলেন- জ্ঞানবন্ত সিং ,সুকেশ জৈন, রাজিব মিশ্র,কোটেশ্বর রাও , শ্যাম সিংহ ,তথাগত বসু, সেলভা মুরুগান ও ভাস্কর মুখোপাধ্যায়কে। অন্যান্য আইপিএস অফিসাররা ১৫ অগাস্টের পর দিল্লিতে গিয়ে জেরার মুখোমুখি হলেও প্রথম দফায় জ্ঞানবন্ত সিং ব্যক্তিগত কাজ থাকায় তিনি জেরা পর্ব এড়িয়ে যান । সাত দিন সময় চান। পরবর্তীকালে তিনি দিল্লী গিয়েছিলেন। কিন্তু এবার আবারোও জ্ঞানবন্ত্ সিং ,রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, বলে সূত্রের খবর। তবে এদের পাশাপাশি কলকাতা পুলিশের বর্তমান ডিসি সাউথ আকাশ মেঘারিয়াকেও জেরা করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

সোমবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি গুলির অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । তিনি বলেন, কিছু বিজেপি নেতার কথায় কেন্দ্রীয় এজেন্সিগুলি যার তার বাড়িতে ঢুকে পড়ছে । টাকার পাহাড় আছে বলে, সরকারি আধিকারিকদের হেনস্থা করছে। তিনি বিশ্বাস করেন প্রধানমন্ত্রীর দপ্তর বা নরেন্দ্র মোদি নিজে এসব কিছুই জানেন না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়।

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ