পিছন থেকে ছুরি মেরেছেন নীতীশ, বিহারের মাটিতে দাঁড়িয়ে তোপ অমিত শাহের

বিহারে জোট ভাঙার পরে শুক্রবার দুদিনের সফরে রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: জেডিইউয়ের (JDU) অন্দরে ভাঙন ধরিয়ে বিহারে বিজেপির (BJP) একক সরকার গঠনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জেডিইউয়ের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পরে প্রথমবার বিহার সফরে এসে শুক্রবার পুরনো জোট সঙ্গী দলের নেতা নীতীশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah)। পূর্ণিয়ায় এক সমাবেশে জেডিইউয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর নীতীশজি পিছন থেকে আমাদের ছুরি মেরেছেন। বিশ্বাসঘাতকতা করেছেন।’ নতুন জোট সঙ্গী নীতীশ সম্পর্কে সতর্ক থাকার জন্যও আরজেডি সুপ্রিমো (RJD Supremo) লালুপ্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) অযাচিত পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)।

নীতীশ কুমারের (Nitish Kumar) এক মাস্টারস্ট্রোকে কার্যত বিহারে ছন্নছাড়া দশা বিজেপি নেতৃত্বের। সরকারে না থাকার শোক এখনও ভুলতে পারছেন না পদ্ম শিবিরের বিধায়ক। আগামী লোকসভা নির্বাচনে নীতীশ-লালু-কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোটের জয়রথ কীভাবে রোখা যাবে তা ভেবেই পাচ্ছেন না তাঁরা। হতোদ্যম বিজেপি নেতা-কর্মীদের মানসিকভাবে চাঙা করতে বিহারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংসদ-বিধায়কদের পাশাপাশি দলের নেতা ও সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে দফায়-দফায় বৈঠকও করেছেন।

পূর্ণিয়ার সভা থেকে পুরনো জোট সঙ্গী নীতীশের (Nitish Kumar) বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমিত। তোপ দেগে বলেন, ‘লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কোলে গিয়ে বসেছেন নীতীশজি (Nitish Kumar)। পূর্বাঞ্চলের মানুষ ওনাকে সমুচিত জবাব দেবেন। নীতীশের (Nitish Kumar) বিশ্বাসঘাতকতার ধারাবাহিক ইতিহাস রয়েছে। তিনি সমাজবাদী নেতা জর্জ ফার্নান্ডেজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) সঙ্গে শঠতা করেছেন।’ নীতীশের (Nitish Kumar) নেতৃত্বে গঠিত মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে বিহারে ফের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করে বিজেপির চাণক্য বলেন, ‘বিহারে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু আপনাদের বলব, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। কেননা, আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদির সরকার রয়েছে।’

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির