আন্তঃদেশীয় কিডন্যাপিং চক্রের হাত থেকে উদ্ধার ১৮ যুবক ,ধৃত ৩

Share:

সুব্রত রায়: আন্তঃদেশীয় কিডন্যাপিং চক্রের হাত থেকে উদ্ধার ১৮ যুবক কিডন্যাপিং চক্রের পর্দাফাঁস করল বিধাননগর পুলিশ কমিশনারেট।কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)সংলগ্ন এলাকা থেকে ১৮ জন যুবককে উদ্ধার করল বিধাননগর কমিশনারেটের এনএসসিবিআই থানার পুলিশ।

বিদেশে নামি কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যুবকদের নিয়ে এসে কলকাতায়(Kolkata) আটকে রেখে তাদের পরিবারদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছিল একটি চক্র। গত ১৬ সেপ্টেম্বর হরিয়ানার(Hariana) বাসিন্দা নরেশ কুমার এনএসসিবিআই থানায় এসে অভিযোগ জানান, তার ছেলে রাহুল কুমার অগাস্ট মাসের ২৮ তারিখ থেকে নিখোঁজ। কলকাতায় আছে। এরপরে বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশের কাছে সেপ্টেম্বর মাসে ইমেল মারফত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দমদম ও এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে সুরেশ সিনহা, রাকেশ প্রসাদ সিনহা, ধীরাজ দাসকে গ্রেফতার করে।

এরপরেই মহালয়ার দিন রবিবার ভোররাতে পুলিশ কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)থেকে ১৮ জনকে উদ্ধার করে। পুলিশের দাবি, এদের থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে এদেরকে আমেরিকা নিয়ে যাবে বলে প্রলোভন দেখিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল ।এরপরে এদের আটকে রেখে এদের পরিবারের থেকে টাকা আদায় করে ওই চক্রটি। রাহুলের ক্ষেত্রে তার পরিবারের থেকে ৪৯ লক্ষ টাকা দাবি করে। এরমধ্যে রাহুলের বাবা ৪০ লক্ষ টাকা দেয়। কিন্তু তারা জানতে পারে তাদের ছেলে কলকাতায় রয়েছে। এরপরেই বিধাননগর এনএসটিবিআই থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ তদন্তে জানতে পারে রাহুলসহ ১৮ জনকে ইকোপার্ক (Eco Park)থানার অন্তর্গত ইকো আরবান ভিলেজের বাসিন্দা ডাঃ গৌর চন্দ্র বিশ্বাস এর বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং তাদের ভয় দেখিয়ে আমেরিকার নম্বর ব্যবহার করে তাদের বাড়িতে ফোন করে বলানো হত তাদের ছেলে ভালো আছে। এটি একটি বড়সড়ো আন্তর্জাতিক অপহরণ চক্র, এমনটাই দাবি বিধাননগর কমিশনারেটের। এই র‍্যাকেটের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর কমিশনারেট। মূলত বিদেশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন রাজ্য থেকে যুবকদের সঙ্গে যোগাযোগ করা হতো। পানিপথ এবং দিল্লিতে এজেন্সি খুলে বিদেশে চাকরি দেওয়ার নাম করে এই অপহরণ চক্র চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। একইসঙ্গে দিল্লি পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে চক্রের অন্যান্যদের সন্ধান পেতে।

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের