১০০ কোটির বিটকয়েন জমিয়েছেন আমির খান, উদ্ধার হবে কী করে!

খতিয়ে দেখা হচ্ছে ধৃতের কটি বাড়ি বা কী কী সম্পত্তি আছে। অন্য কোথাও বিপুল টাকা মজুত করা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের গুপ্তধন বিটকয়েন। সেই ক্রিপ্টোকারেন্সি তিনি জমিয়েছেন প্রায় ১০০ কোটি টাকার। তাঁকে জেরা করে এমনটাই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কী ভাবে উদ্ধার করা যাবে এত টাকা, তা ভেবেই কিনারা পাচ্ছেন না গোয়েন্দা আধিকারিকরা। কী ভাবে ক্রিপ্টো কারেন্সিতে পরিণত হয়েছে বিপুল টাকা এবং কার কার নামে রাখা হয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। ধৃতের বাবা নাসির খানের পরিবহণ ব্যবসায় এই টাকা ব্যবহৃত হয়েছে, গোয়েন্দাদের দাবি এমনটাই। তাই জেরা করা হবে নাসিরকেও।

গেমিং অ্যাপের নামে ভারত তথা পৃথিবীর একাধিক দেশ থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে আমিরের নামে। আরও অভিযোগ, অনলাইন পণ্য বিক্রির ক্ষেত্রে লাভ করিয়ে দেওয়ার টোপও দিত আমির। আমিরের বাকি সাগরেদদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে আমিরের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। টাকার উৎস, লেনদেন এবং বিনিয়োগের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দা আধিকারিকরা।

খতিয়ে দেখা হচ্ছে ধৃতের কটি বাড়ি বা কী কী সম্পত্তি আছে। অন্য কোথাও বিপুল টাকা মজুত করা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও। সম্প্রতি, আমির গ্রেফতার হয়েছে। তার গার্ডেনরিচের বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। বিটকয়েন (BITCOIN) ভাঙিয়ে ১৭ কোটি টাকা পেয়েছিল আমির, জানা গিয়েছে এমনটাই।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ