বিষমদ বন্ধে লড়াই চালাচ্ছেন একালের দুর্গা

পেশায় মাছ ব্যবসায়ী দুর্গা বলেন, যেখানেই বিষমদের কারবার হবে, খবর পেলে সেখানেই পৌঁছে যাবেন তিনি ও তাঁর বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: যিনি দুর্গতি নাশ করেন, তিনিই দুর্গা (DURGA)। তাঁর নামও দুর্গা। দুর্গা মালিক। আর কাজেও তিনি সাক্ষাৎ দুর্গা। তিনি নারী বাহিনীর নেত্রীও। তাঁর লড়াই বিষমদের কারবারের বিরুদ্ধে। বিষমদের কারবার দেখলেই তিনি আত্মপ্রকাশ করেন রণংদেহী রূপে। কী ভাবে তিনি হয়ে উঠলেন এলাকার রক্ষাকর্ত্রী?

এই বিষমদই কেড়ে নিয়েছে তাঁর স্বামী’কে। ‘হর’ হারা হয়েছিলেন ‘গৌরী’ দুর্গা। তারপর জানতে পারলেন, এই বিষমদের নেশায় অকালে প্রাণ হারাচ্ছেন এলাকার যুবকেরা। সেই প্রথম রুখে দাঁড়ালেন তিনি। ঘটালের মনোহরপুর- ২ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের নিয়ে তিনি গঠন করলেন নারী বাহিনী। এই সংগঠনের সদস্যা সংখ্যা এখন প্রায় ৫০। সকলেই টহল দেন লাঠি হাতে। সকাল, সন্ধ্যা এমনকি যখন তখন চলে অভিযান।

চোলাই মদের বিরুদ্ধে বারবার অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। হয়েছে সচেতনতা শিবির। তবে তা বন্ধ করতে পারেনি জেলা প্রশাসন। পেরেছেন দুর্গা ও তাঁর বাহিনী। সেই লড়াই করতে গিয়ে অবশ্য প্রথমে বারবার হেনস্থা- হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে ও তাঁর সংগঠনকে। তবে দমানো যায়নি দুর্গা ও ‘দেবী’দের।

পেশায় মাছ ব্যবসায়ী দুর্গা বলেন, যেখানেই বিষমদের কারবার হবে, খবর পেলে সেখানে পৌঁছে যাবেন তিনি ও তাঁর বাহিনী। সত্যিই ‘আজকের দশভূজা’ দুর্গা মালিক। ‘ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম’-এর পক্ষ থেকে সালাম আপনাকে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র