পুজোতে সেজে উঠুন ইন্দো-ওয়েস্টার্ন সালোয়ার-কামিজে

আপনি কোন পোশাকে সাজেন, ডেনিম-টপ-স্কার্টে নাকি শাড়ি-সালোয়ার-কুর্তা তে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আচ্ছা, সত্যি করে বলুন তো, পুজোর সময় আপনি কোন ধরনের পোশাক পরতে বেশি ভালবাসেন? ভারতীয়, নাকি পশ্চিমি? তবে অনেকেই এই পুজোর চারটে দিনগুলোতে শাড়ীতেই সাজতে বেশি ভালবাসেন। কিন্তু শাড়ী আবার প্রতিদিন পরা অনেকের কাছেই একঘেয়ে। তাই এই চারটে দিন বেশিরভাগ মানুষই মিলিয়ে ঝুলিয়ে পোশাক পরতে ভালবাসেন। আপনি কোন পোশাকে সাজেন, ডেনিম-টপ-স্কার্টে নাকি শাড়ি-সালোয়ার-কুর্তা তে? পুজোর দিনগুলিতে যারা শাড়ী ছাড়াও অন্য পোশাকে সাজতে ভালবাসেন, তাঁদের জন্যে আজ আমরা নিয়ে এসেছি কিছু সনাতনী সালোয়ার-কুর্তার খোঁজ। চলুন দেখি, এবার পুজোয় সালোয়ার-কুর্তার কী ট্রেন্ড রয়েছে! এখনও যদি এই পোশাক না কিনে থাকেন, আর একবার দোকানে ঘুরে আসতে পারেন।

১. খাড়ি প্রিন্টের আনারকলি, গলায় পমপম

খাড়ি প্রিন্টের আনারকলির আবেদন সনাতন! কারণ বছরের পর বছর ঘুরে গেলেও এই পোশাকের ডিজাইন কখনও পুরনো হবে না! তাই এবার পুজোতে এই পোশাকের কেনার কথা ভেবে দেখতে পারেন। এটির দাম মাত্র আড়াই হাজার থেকে শুরু।

২. অঙ্গরাখা আনারকলি

একঘেয়ে ডিজাইন পছন্দ না হলে এই ধরনের অঙ্গরাখা আনারকলি ট্রাই করতে পারেন। সুতির কাপড়ে তৈরি, তাই গরমে পরতেও আরাম পাবেন। সঙ্গে চেকড প্যান্টস পরলে আপনার সাজ একেবারে পরিপূর্ণ হবে। এই পোশাকের দাম সাড়ে চার হাজার থেকে শুরু।

৩. ধোতি প্যান্টস ও অ্যাসিমেট্রিকাল কুর্তা

অল্প খরচে ট্রেন্ডিং পোশাক পরতে চাইলেও এই পোশাকের জুড়ি মেলা ভার। এই সাজটি কিন্তু বেশ ঝকঝকে। ধোতি প্যান্টসের সঙ্গে কুর্তার শেপটিই কামাল টাইপের। এই ধরনের পোশাক আপনি পরতে পারেন সিগারেট প্যান্টস কিংবা পালাজোর সঙ্গেও। তাতে আরো বেশি ফুটবে। এই পোশাকের দাম মাত্র ১২০০ টাকা দিয়ে শুরু।

৪. র সিল্কের আনারকলি, পালাজোর সঙ্গে

যাঁরা পুজোতে একটু জমকালো সাজতে চান, তাঁরা বেছে নিতেই পারেন এই ধরনের আনারকলিকে। এই পোশাকটি র সিল্কের কাপড়ের তৈরি হওয়ার কারণে, এটি বেশ গর্জাস। আর তার সঙ্গে বেছে নিন কোনও জমকালো বেনারসি দোপাট্টা, ভিড়ের মধ্যে আপনি সবার নজরে আসতে বাধ্য। এই পোশাকের দাম মাত্র ১৭০০ টাকা থেকে শুরু।  

৫. কেপ স্টাইলের কুর্তা

যাঁরা সনাতনী সাজের মধ্যেই পশ্চিমি ছোঁওয়া খোঁজেন, তাঁদের জন্য এই কেপ স্টাইলের কুর্তাটি রইল। এই পোশাকের তলায় পরুন আঁটোসাঁটো চুড়িদার কিংবা লেগিংস। এই পোশাকের দাম শুরু মাত্র এক হাজার টাকা থেকে!

৬. জ্যাকেটের সঙ্গে কুর্তা

যারা একটি অন্য কালচারের মতো সাজতে চান, তাঁরা ছোট জ্যাকেটের ধাঁচে তৈরি এই কুর্তার জ্যাকেটটি কিনতেই পারেন। আর এই পোশাকের নিচে একটা সুন্দর কুর্তি পরতে পারেন। যা পরলে স্টাইল হবে ষোলো আনা, কিন্তু গরম লাগবে না একটুও। এই জ্যাকেটের দাম মাত্র ৮০০ টাকা থেকে শুরু।

৭. ফ্লেয়ারড কুর্তা

সালোয়ার-কুর্তার নাম শুনলেই যাঁরা নাক সিঁটকান, তাঁরা এই পোশাকটি জাস্ট কিনে ফেলুন! এমন বাহারি, ফ্যাশনেবল কুর্তা পরে রোজ রোজ ক্যাত দিতে কিন্তু পারবেন না।

৮.লাল-সাদার কম্বিনেশনে মাত

পুজোয় একটু সাদা-লালের কম্বিনেশনে পোশাকের সাজতে হলে চটজলদি কিনে ফেলুন এই পোশাকটি। সাদা-লাল কম্বোর সালোয়ার-কুর্তাটি দশমীর দিন সকালে পরলে একেবারে জমে যাবে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি