শিশির অধিকারীকে সমন পাঠালো লোকসভার প্রিভিলেজ কমিটি

সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠালো লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ১২ অক্টোবর কাঁথির সাংসদকে তলব করা হয়েছে। ..

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠালো লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ১২ অক্টোবর কাঁথির সাংসদকে তলব করা হয়েছে। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই আর্জির ভিত্তিতে এবার তাঁকে তলব করা হল।

গত ২০ সেপ্টেম্বর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে আর্জি জানান, কাঁথির সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। তাই তাঁর সাংসদ পদ খারিজ করা হোক। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla)  চিঠি দিয়ে এই আবেদন জানান তৃণমূল কংগ্রেসের (Aitc) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। চিঠিতে দেরি না করে শিশিরের (Sishir Adhikary) সাংসদ পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছিল তৃণমূল। কাঁথির সাংসদের সদস্যপদ খারিজের বিষয়টি যেহেতু লোকসভার প্রিভিলেজ কমিটির বিবেচনাধীন, তাই ওই কমিটির কাছে সুদীপের চিঠি পাঠানো হবে বলে জানিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ। এর পর এবার সেই প্রিভিলেজ কমিটি শিশির অধিকারীকে তলব করল। যদিও তৃণমূলের দাবি অস্বীকার করে শিশির অধিকারী বিজেপিতে যোগদান করেননি বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়, শিশির অস্বীকার করলেও তাঁদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে।

উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari) দুরত্ব তৈরি হয়। একুশের বিধানসভা নির্বাচনের সময় কাঁথিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের (Amit Shah) সভায়ও উপস্থিত ছিলেন তিনি। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে হঠানোর ডাক দেওয়ার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  আক্রমণ করেন প্রবীণ সাংসদ। এরপর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে দল বিরোধী আইন অনুযায়ী শিশিরের (Sisir Adhikari) সদস্যপদ খারিজের আর্জি জানায় তৃণমূল কংগ্রেস।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর