সুপ্রিম কোর্টে শুরু শুনানির LIVE-STREAMING

শুনানি সাংবিধানিক বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাহেন্দ্রক্ষণের সাক্ষী সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ থেকে মামলার শুনানির শুরু হল লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে https://main.sci.gov.in/ – এই ঠিকানায়। ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতি উদয় উমেশ ললিতকে নিয়ে গঠিত বিশেষ সাংবিধানিক বেঞ্চ সম্প্রতি সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার লাইভ স্ট্রিমিংয়ের। আপাতত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ছাড়া মামলার লাইভ স্ট্রিমিং দেখা যাবে ইউটিউবে। পরবর্তীকালে ভারতের সর্বোচ্চ আদালত এর জন্য নিজেরাই তৈরি করবে নিজস্ব সার্ভার।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  ললিত জানিয়েছে, আপাতত এটা প্রাথমিক স্তরে রয়েছে। আগামীদিনে সুপ্রিম কোর্ট তৈরি করবে নিজস্ব সার্ভার। লাইভ স্ট্রিমিংয়ের কপিরাইট এবং অন্য়ান্য বিষয়ে চিন্তাভাবনা শুরু হবে। সরাসরি মামলার শুনানি শুনতে কোনও অসুবিধে হচ্ছে কি না,অসুবিধে হলে কী ধরনের, তা জানাতে বলা হয়েছে। 

এদিন যে সব মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হবে, তার মধ্যে রয়েছে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকাদের ১০ শতাংশ সংরক্ষণ।  মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সাংবিধানিক বেঞ্চে একটি মামলা দায়ের হয়েছে। এদিন বেলার দিকে সেই মামলার শুনানি রয়েছে। সাংবিধানিক বেঞ্চে মামলা দায়ের হয়েছে সাংবিধানিক ক্ষমতা নিয়ে কেন্দ্র বনাম দিল্লি সরকারের দ্বন্দ্ব সংক্রান্ত একটি মামলা। সেই সঙ্গে অল ইন্ডিয়া বার পরীক্ষার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সাংবিধানিক বেঞ্চে আরও একটি মামলা দায়ের হয়েছে। বিকেলের দিকে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর। 

আরও পড়ুন পথ কুকুরেরা কামড় দিলে দায়ী তারা, যারা তাদের খেতে দেয়: সুপ্রিম কোর্ট

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার