“দাদা সাহেব ফালকে” পুরস্কার পেতে চলেছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ

মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন যে, আগামী ৩০ সেপ্টেম্বর 'দাদা সাহেব ফালকে' পুরস্কার প্রবীণ অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের শেষ নেই। খুব অল্প বয়স থেকেই তাঁর অভিনয় জীবন শুরু হয়। বলিউডের তৎকালীন সময়ের হাতে গুনে কয়েকটি অভিনেত্রীর মধ্যে তাঁর নাম প্রথম সারিতেই থাকে। একাধিক বলিউড কিংবদন্তিদের সঙ্গে অভিনয় করেছেন তিনি, তাঁদের নায়িকা হয়েছেন, অনস্ক্রীন রোমান্সে মেতেছিলেন। বলা চলে, বলিউড ইন্ডাস্ট্রির উন্নতি তাঁদের হাত ধরেই। ইতিমধ্যেই ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। এবার তিনি ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্যে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পেতে চলেছেন। হ্যাঁ, কথা হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ-কে নিয়ে। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন যে, আগামী ৩০ সেপ্টেম্বর ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার প্রবীণ অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে।

মঙ্গলবার অনুরাগ ঠাকুর আরও ঘোষণা করেছেন যে, “আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ২০২০ সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার এই বছর আশা পারেখকে দেওয়া হবে। ভারতীয় ইন্ডাস্ট্রিতে তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী। যাঁর ঝুলিতে প্রায় ৯৫ টি ছবি রয়েছে। এছাড়াও তিনি ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত CBFC চেয়ারপার্সন হিসেবে অভিহিত ছিলেন। আগামী ৩০ শে সেপ্টেম্বর তাঁকে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে।” আর এই মঞ্চের পাঁচজন স্বনামধন্য সদস্যের জুরি অর্থাৎ হেমা মালিনি, পুনম ধিল্লন, টিএস নাগাভরানা, উদিত নারায়ণ এবং আশা ভোঁসলের জুরি তাঁকে এই পুরস্কারের প্রাপক হিসেবে মনোনীত করেছেন। ৬০-৭০ এর দশকে বলিউড ইন্ডাস্ট্রির হিট গার্ল হিসেবে পরিচিত হয়েছিলেন আশা জী।

কারণ, তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি ২৫-৫০ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলত। তাঁর জীবনী বইতেও সালমান খানের দ্বারা তাঁর সম্বন্ধে একটি কথা নিবন্ধ ছিল। যেখানে বলা ছিল, “আমার বাবা, সেলিম খান, বলতেন যে, আশাজি নায়িকা হলে আর পাঁচটা পরিবেশক এবং প্রদর্শকদের দ্বারা চলচ্চিত্রগুলি বন্ধ হয়ে যেত।” ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী, “দিল দেখে দেখো”, “কাটি পতাং”, “তিসরি মঞ্জিল”, এবং “কারাভান” এর মতো একাধিক সুপার হিট চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন, হিন্দি সিনেমার সর্বকালের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে