বড়সড় শিল্পী নয়, বরং স্থানীয় প্রতিভাদের নিয়েই নতুন কাজ শুরু করলেন অভিনেতা সুনীল শেঠী

প্রাথমিক কাস্ট ব্যতীত, আমরা নিশ্চিত করেছি যে, আমরা এই শোয়ের জন্যে এলাকা থেকে স্থানীয় প্রতিভাদের নিয়োগ করব এবং তাঁদের সেই সুযোগ দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-অভিনেতাদের সম্বন্ধীয় কোনও নতুন কথা প্রকাশ্যে এলেই তা একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় বিশ্ব জুড়ে। আর এই কৃতিত্বের স্বীকৃতি এখন দেওয়াই যায় সোশ্যাল মিডিয়াকে। বিশেষত, তারকাদের বিষয়ে নানান আপডেট প্রতিনিয়ত নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। এবং তা জানাতে একেবারে হামলে পড়ছেন নেটিজেনরা। মোট কথা, কোনো কিছুই এখন নজর এড়য় না দর্শকদের। তবে অভিনেতা-অভিনেত্রীদের যেমন খারাপ কথা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে, তেমনি তাঁদের ভালো কাজও মানুষের নজর এড়য় না। অভিনেতা সুনীল শেঠী, নব্বই দশকের একজন স্বনামধন্য অভিনেতা তিনি। বলিউডে তাঁর রাজত্বও কম ছিল না। তাঁর বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই কিন্তু, ফিটনেসে হার মানতে পারেন বলিউডের টিনেজার অভিনেতাদেরও। তবে তাঁকে শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একাধারে প্রযোজক, উপস্থাপক, প্রভাবশালী ব্যক্তিত্ব।

বর্তমানে তাঁকে অভিনয়ে তেমন দেখা না গেলেও মাঝে মধ্যেই একাধিক রিয়্যালিটি শোয়ে অতিথি হিসেবে ধরা দেন তিনি। সম্প্রতি, বহু অভিনেতারা দেশের বিভিন্ন অংশে স্বদেশী প্রতিভার খোঁজ করছেন। যার মধ্যে সুনীল শেঠীও একজন, যিনি সম্প্রতি ইন্দোরে একটি বিজ্ঞাপনের জন্য শ্যুটিং করতে গিয়েছিলেন, সেখানে তিনি নিজের প্রকল্পের জন্য কয়েকজন স্থানীয় প্রতিভাদের নিয়োগ করেছেন। আর অভিনেতার এহেন আচরণে মুগ্ধ হলেন তাঁর ভক্তরা।

এই বিষয়ে অভিনেতা সুনীল শেঠী ইটাইমসকে বলেছেন, “আমাদের দেশে এমন অনেক অসামান্য প্রতিভা রয়েছে, যারা প্রায়ই শিল্পে নিজেদের ক্যারিয়ার অন্বেষণের জন্য সঠিক প্ল্যাটফর্ম এবং সুযোগ খুঁজে পায় না। আমি আমার নতুন প্রকল্পে ইন্দোর থেকে কয়েকজন স্থানীয় প্রতিভা পেতে পেরে খুবই আনন্দিত।” অভিনেতা তাঁর ভবিষ্যতের অনেক প্রকল্পের সময় পরিকল্পনা করেছেন। এই বিষয়ে তিনি জানান, “আমি খুব শীঘ্রই একটি শো করতে যাচ্ছি। এটিকে উত্তরাখণ্ডে শ্যুটিং করার কথা ভাবছি। প্রাথমিক কাস্ট ব্যতীত, আমরা নিশ্চিত করেছি যে, আমরা এই শোয়ের জন্যে এলাকা থেকে স্থানীয় প্রতিভাদের নিয়োগ করব এবং তাঁদের সেই সুযোগ দেব। আমাদের দেশেই অনেক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। স্থানীয় মানুষদের থেকেও অনেক প্রতিভা খুঁজে বের করা যায়।”

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত