সমলিঙ্গের করওয়া চৌথ পালন! ডাবরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম রায়ে দেশে এখন সমলিঙ্গে প্রেম অপরাধ নয়। এমনকি সমলিঙ্গে বিবাহ করতে পারেন যুগল

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম রায়ে দেশে এখন সমলিঙ্গে প্রেম অপরাধ নয়। এমনকি সমলিঙ্গে বিবাহ করতে পারেন যুগল। কিন্তু বিতর্ক বেঁধেছে সমলিঙ্গের বিজ্ঞাপন নিয়ে। জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ডাবর করওয়া চৌথ নিয়ে সমলিঙ্গের প্রেমের বিজ্ঞাপন করেছে। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক। ডাবরকে কড়া ভাষায় জবাব দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

তিনি জানিয়েছেন, ‘আমি মনে করছি এটা খুবই স্পর্শকাতর বিষয় ও গুরুত্বপূর্ণও। শুধুমাত্র হিন্দু ধর্মের আচার কিংবা রীতি নিয়েই বিজ্ঞাপন হয়। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত আনা হয়। দুই সমলিঙ্গের মহিলা জুটি করওয়া চৌথ পালন করছে এটা হিন্দু ধর্মের অপমান। ভবিষ্যতে এরাই আবার দেখাবে দুই পুরুষ সাত পাকে বাঁধা পড়ছেন। এইগুলি মেনে নেওয়া যায় না। তাই আমি রাজ্যের ডিজিপিকে নির্দেশ দিয়েছি বিজ্ঞাপনের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে কড়া পদক্ষেপ নিতে। আইনি নোটিশও দেওয়া হবে ডাবরকে।’

এর কিছুদিন আগেই বিজেপির এক সাংসদ সিয়াট টায়ারের বিজ্ঞাপন নিয়ে তোপ দাগেন। সেখানে দেখানো হয়েছিল আমির খান রাস্তায় বাজি ফাটাতে বারণ করছেন। এতে দুর্ঘটনা ঘটতে পারে। সেই বিজ্ঞাপনে আপত্তি রয়েছে বলে সিয়াট কোম্পানিকেই সোজা চিঠি লেখেন ওই বিজেপি সাংসদ। তিনি জানান, এটা হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত। কই রাস্তায় নামাজ পড়া কিংবা মহরম পালনের জন্য কিছুই বলা হয় না তো। বিজ্ঞাপনের আমির খান মুখ হওয়ায় আরও কড়া চিঠি লেখেন ওই বিজেপি সাংসদ।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের