ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করে নয়া গেমিং অ্যাপে প্রতারণা চালাতেন আমির খান

ইডি’র দাবি, নিজের পরিচয় লুকোতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করতেন আমির। সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশির ভাগ তাঁর কর্মচারীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ই-গেমিং নিয়ে চাঞ্চল্যকর দাবি করল ইডি (ED)। অভিযোগ ধৃত আমির খানের চক্রের বিরুদ্ধে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করা হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ ভুয়ো ঠিকানা ব্যবহারেরও।

গেমিং অ্যাপ চালিয়ে প্রতারণা’র অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান। অভিযোগ, প্রতারণা করে আদায় করা টাকা তিনি তাঁর বাবার পরিবহন ব্যবসায় খাটাতেন। আগেই হদিশ পাওয়া গিয়েছিল বিটকয়েনের। এবার আরও চাঞ্চল্য কর দাবি ইডি’র। জানা গিয়েছে, ই-ন্যাগাটস গেমিং অ্যাপ চালিয়ে প্রায় দীর্ঘ ১ বছর প্রতারণা করা হয়েছিল। তারপরে সেই অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন অভিযোগ আসতেই নিজেদের বাঁচাতে সেই অ্যাপ বন্ধ করা হয়েছিল। তার ঠিক ৬ মাসের মধ্যেই নতুন গেমিং অ্যাপ চালিয়ে ফের প্রতারণা শুরু করে আমির খান চক্র।

ইডি’র দাবি, নিজের পরিচয় লুকোতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করতেন আমির। সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশির ভাগ তাঁর কর্মচারীদের। তার বিনিময়ে অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি মাসে টাকাও দিতেন আমির। ইতিমধ্যেই সেই সব অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, নয়া গেমিং অ্যাপ দিয়ে প্রতারণা চালাতে গিয়ে ভুয়ো ঠিকানা ব্যবহার করত ওই চক্র। সেখানে ঠিকানা লেখা ছিল ‘সল্টলেক সেক্টর ফাইভ’। তবে এই জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়ে এই চক্রের হদিশ পাননি। তারপরেই আধিকারিকরা নিশ্চিন্ত হন প্রতারণা চক্র ভুয়ো ঠিকানা ব্যবহার করেছে বলে। উল্লেখ্য, আমিরের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছিল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। ইডি’র দাবি আমির প্রতারণা করে ১০০ কোটি টাকার বিটকয়েন জমিয়েছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের