ভারতে মোবাইল পরিষেবায় বিপ্লব, শুরু 5G

প্রগতি ময়দান থেকে সূচনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে শুরু হয়ে গেল 5G মোবাইল পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দিল্লিতে এই পরিষেবার উদ্বোধন করেন। আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। আপাতত দিল্লি, কলকাতা, মুম্বই-সহ ১৩টি  শহরে এই পরিষেবা পাওয়া যাবে। পরবর্তী কালে অন্যান্য শহর এবং গ্রামাঞ্চলেও মিলবে এই সুবিধে। এতোদিন পর্যন্ত ভারতে চালু ছিল 4G। নতুন এই প্রযুক্তির ফলে মোবাইল পরিষেবার গুণগত মান যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর্থিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে মোবাইল ব্যবহারকারীরাই উপকৃত হবেন না। ভারতের অর্থবাজারও অনেকটাই চাঙ্গা হবে। অনুমান করা হচ্ছে, ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে 5G সম্পর্কিত ব্যবসা। এক ঝলকে দেখে নেওয়া যাক কী এই  5G।

স্বল্প কথায় অত্যন্ত দ্রুত মোবাইল পরিষেবা। দাবি করা হচ্ছে, এই পরিষেবা সম্পূর্ণ ঝঞ্ঝাটমুক্ত। কয়েক কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম হবে। খুব কম সময়ের মধ্যে মোবাইল বা অন্য়ান্য ইলেক্ট্রনিকস গ্যাজেটে সিনেমা বা ভিডিও ডাউলোড করা যাবে। বলা হচ্ছে, ডাউনলোড করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। অর্থাৎ, পলকের মধ্যে ডাউনলোড হবে বেশি মেমোরির যে কোনও কন্টেন্ট। ই-হেলথ, মেটাভার্সের দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবেন ফাইভ-জি ব্যবহারকারীরা।

5G স্পেকট্রামের সব চেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ অম্বানির রিলায়্যান্স জিয়ো। তার সংস্থা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে। ষষ্ঠীর দিন থেকেই ভারতের মোবাইল পরিষেবায় ঘটে গেল বিপ্লব। 

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি