উত্তরপ্রদেশে হারানো জমি ফিরে পেতে কংগ্রেসের তুরুপের তাস দলিত নেতা

পাশাপাশি রাজ্যকে ছয়টি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলের ভার ছয় নেতার উপরে ন্যস্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: এক সময়ের দুর্গে গত কয়েক বছর ধরেই দলের জন সমর্থনে ধস নেমেছে। গত লোকসভা ভোটে শুধু রায়বরেলি (Raebareli)  থেকে জয় পেয়েছিলেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। এমনকী একদা গান্ধি পরিবারের দুর্গ হিসেবে পরিচিত অমেঠি (Amethi) থেকে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। চলতি বছরের গোড়ায় বিধানসভা ভোটে প্রিয়াঙ্কা গান্ধিকে (Priyanka Gandhi) প্রধান সেনাপতি করে লড়াইয়ে নেমেও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল শতাব্দী প্রাচীন দলকে। তাই আগামী লোকসভা ভোটে বিজেপির জয়রথ থামাতে যোগী রাজ্য উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হল দলিত নেতা ব্রিজলাল কাবরিকে (Brijlal Kabri)। 

এক সময়ে মায়াবতীর (Mayawati) দল বহুজন সমাজ পার্টির (BSP) অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ব্রিজলাল কাবরি (Brijlal Kabri)। কিন্তু বহেনজি বিজেপি বান্ধব হয়ে ওঠার পরেই তাঁর সঙ্গ ছেড়ে কংগ্রেসে নাম লেখান বুন্দেলখণ্ডের অন্যতম পরিচিত দলিত মুখ। লোকসভার প্রাক্তন সাংসদ কাবরি গত বিধানসভা ভোটে ললিতপুর জেলার মউরৌনি আসন থেকে লড়ে হেরে যান। কাবরির স্ত্রীও ঝালাউন জেলার ওরাই থেকে কংগ্রেসের টিকিটে লড়ে পরাস্ত হয়েছিলেন।

ভোটে হেরে গেলেও লোকসভা ভোটে দলিত ভোট নিজেদের দিকে টানতে রাজ্যের অন্যতম দলিত মুখের উপরেই ভরসা রেখেছেন সোনিয়া গান্ধি। পাশাপাশি রাজ্যকে ছয়টি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলের ভার ছয় নেতার উপরে ন্যস্ত করেছেন। ওই ছয় নেতা হলেন অজয় রাই, নাসিমউদ্দিন সিদ্দিকী, বীরেন্দ্র চৌধুরী, নকুল দুবে, অনিল যাদব এবং যোগেশ দীক্ষিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ছয় অঞ্চলের সেনাপতি নিয়োগের ক্ষেত্রেও মুসলিম, ওবিসি, ব্রাহ্মণ ভোটের কথা মাথায় রেখেছেন কংগ্রেস সভানেত্রী।  

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক