জোরালো নিম্নচাপ, কালো মেঘ জমেছে দর্শনার্থী ও বিক্রেতাদের মনে

এখন থেকেই মনে কালো মেঘ জমতে শুরু করেছে বাঙালির। মন খারাপ দর্শনার্থীদের। পুজোয় পসার তেমন জমছে না বলে, মন ভালো নেই ফেরিওয়ালা সহ আপামর বিক্রেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনে কালো মেঘ ক্রমেই গাঢ় হচ্ছে রাজ্যবাসীর। পুজোর আনন্দ মাটি করছে বৃষ্টি। ষষ্ঠীর সন্ধ্যায় কলকাতায় হয়েছে একপশলা বৃষ্টি (RAIN)। রাজ্যের অন্যান্য জেলাতেও হয়েছে বৃষ্টি। সপ্তমীর সকালেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আকাশ ঢেকেছে কালো মেঘে। ঘূর্ণাবর্ত যে নিম্নচাপ হচ্ছে! ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব- মধ্য বঙ্গোপসাগরে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর-পূর্ব সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।

মহাসপ্তমীর দিন দক্ষিণবঙ্গ জুড়ে হতে পারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। হতে পারে বজ্রপাতও। কলকাতাতেও হবে বজ্র ও বৃষ্টিপাত। মহাষ্টমী’র দিন উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।

নবমীর দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হতে পারে ভারী বৃষ্টিপাত। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া- দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত।

আজ মহাসপ্তমী। পুজোর বাকি মাত্র দু’টি দিন- অষ্টমী এবং নবমী। আগামী বুধবার বিজয়াদশমী। এখন থেকেই মনে কালো মেঘ জমতে শুরু করেছে বাঙালির। মন খারাপ দর্শনার্থীদের। পুজোয় পসার তেমন জমছে না বলে, মন ভালো নেই ফেরিওয়ালা সহ আপামর বিক্রেতার।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি