“বিচ্ছেদের পরে আমাদের সম্পর্ক আরও বেশি উন্নত হয়েছে”: মালাইকা অরোরা

আমরা অনেক বেশি পরিপক্ক এবং আমরা সুখী ও শান্ত মানুষ। তিনি একজন দুর্দান্ত মানুষ, আমি কেবল তাঁর জীবনের সেরা দিকটি নিয়েই কামনা করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড়ই আজব। এখানে কখন কোন অভিনেতা-অভিনেত্রী প্রেমে পড়ছেন। আবার কখন তাঁদের সম্পর্কে ভাঙন ধরছে তা বলা দায়। কেউ কেউ প্রকাশ্যে তাঁদের কথা জানায়, আবার কেউ গোপনে গোপনেই সম্পর্ক শেষ করে। তবে কোনটাই মিডিয়ার নজর এড়িয়ে যায় না। বলিউডের অন্যতম স্বনামধন্য দম্পতি ছিলেন, বলিউডের হট ডিভা মালাইকা অরোরা এবং সুপারস্টার সলমনের বড় ভাই অভিনেতা আরবাজ খান। তবে অনেকদিন হল তাঁরা নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন।

বর্তমানে দুজনেরই ভালোবাসার মানুষ রয়েছে। তাঁদের একটি ছেলেও রয়েছে, যার বয়স প্রায় ১৯ বছর। তবে আরবাজ-মালাইকার বিচ্ছেদের পরেও তাঁরা যোগাযোগ রাখেন, ছেলে দেশে ফিরলে একসঙ্গে তাঁরা তাঁকে এয়ারপোর্ট থেকে আনতে যান এবং বিদায় জানানোর সময়ও একসঙ্গে ছেলেকে ছাড়তে যান। তবে এখন যে যার নিজের সম্পর্কে খুশি। আরবাজও একজন বিদেশী জর্জিয়া আন্দ্রিয়ানিকে মন দিয়েছেন এবং মালাইকা ও অভিনেতা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী মালাইকা অরোরা প্রকাশ করেছেন যে, তাঁর প্রথম বিয়ে শেষ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আরবাজ খানের সঙ্গে তাঁর সম্পর্কের অনেক উন্নতি ঘটেছে। ১৯৯৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ-মালাইকা এবং ২০১৭ সালে তাঁরা তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেছেন। তবে তাঁদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক বর্তমান।

একবার মাসালা ম্যাগাজিনের সঙ্গে কথা বলার সময়, মালাইকা আরবাজের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে বলেছিলেন, “আমরা অনেক বেশি পরিপক্ক এবং আমরা সুখী ও শান্ত মানুষ। তিনি একজন দুর্দান্ত মানুষ, আমি কেবল তাঁর জীবনের সেরা দিকটি নিয়েই কামনা করি। আমি সবসময় তাঁর মঙ্গল কামনা করব।” অর্জুন এবং মালাইকা ২০১৯ সাল থেকে ডেটিং করছেন৷ কফি উইথ কারণে এসে অর্জুন, মালাইকাকে বিয়ে করা প্রসঙ্গে বলেছিলেন যে, “আমি একটি বিচ্ছিন্ন পরিবারে বড় হয়েছি, কী ঘটছে আমার পরিবারে তা দেখা সম্ভব ছিল না। সবকিছু মেনে নিতে হয়েছিল। আমি কিছু তাঁর (মালাইকা) উপর ঝাঁপিয়ে দিতে পারি না। তাঁর সঙ্গে থাকা আমার পছন্দ ছিল, তবে আমি আশা করতে পারি না যে সবাই বুঝতে পারবে।”

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত