শিশুদের যৌন নির্যাতনের জন্য ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই যৌন হেনস্তা ও নিপীড়নের অভিযোগ উঠেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রশিক্ষণ নিতে এসে যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে অবশেষে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। আজ সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) চেয়ারম্যান লাচলান হেন্ডারসন (Lachlan Henderson) এক বিবৃতিতে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় শিশু যৌন নিপীড়নের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। যা ঘটেছে তা আমরা বদলাতে পারব না। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জড়িত থাকা অবস্থায় কেউ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

অস্ট্রেলিয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই যৌন হেনস্তা ও নিপীড়নের অভিযোগ উঠেছে। সম্প্রতি জেমি মিশেল (Jamie Mitchell) নামে অনূর্ধ্ব-১৯ দলের এক প্রাক্তন ক্রিকেটার ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হেঁটেছেন। প্রাক্তন ওই ক্রিকেটারের অভিযোগ, ‘১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ সফরে গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকে।’ এক যুগ আগে ২০০৯ সালে স্কুলছাত্র খেলোয়াড়দের যৌন নিপীড়নের জন্য জেলে যেতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার ও কোচ ইয়ান কিং-কে।’

এদিন বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান লাচলান হেন্ডারসন (Lachlan Henderson) বলেছেন, ‘যৌন নির্যাতনের যারা শিকার হয়েছেন সেই সব নির্যাতিতদের জন্য যতটা সম্ভব সাহায্য করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভবিষ্যতে যাতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সতর্ক থাকা হবে।’ ইতিমধ্যেই যৌন নির্যাতনের প্রতিকারের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রীড়া সংস্থা। ওই কর্মসূচিতে সামিল হতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর