কেমন হবে পুজোর শেষ দিনের সাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মঙ্গলবার মহানবমী(Nobomi)। রাত পোহালেই বিজয়া দশমী। এক বছরের জন্য মা ফিরে যাবেন শ্বশুর বাড়ি কৈলাসে। তাই বাঙালির মনে বাজতে শুরু করেছে বিষাদের সুর। কিন্তু মন খারাপের মাঝেও শেষ মুহূর্তের পুজোর আনন্দটুকু চেটেপুটে নিতে বদ্ধ পরিকর প্রায় সকলেই। তাই পুজোর শেষ দিনটা কেউ বা পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই কাটাতে চান, আবার কেউ বা বন্ধুবান্ধবদের সঙ্গে পাড়ার মন্ডপেই আড্ডা জমাতে প্রস্তুত। আবার কেউ বা ভালবাসার মানুষের সঙ্গে ঘুরে দেখতে চান বিভিন্ন পুজো মন্ডপ। তবে এসবের সঙ্গেই গুরুত্বপূর্ণ পুজোর শেষ বেলার সাজ। নবমীর সকাল হোক বা বিকেল সাজটা (Style) হতেই হবে নজরকাড়া।

নবমীর সকালের সাজঃ

নবমীর সকালে হালকা সাজাই ভালো। তাতে কাজ করতে স্বছন্দ বোধ হবে, আর সাজটাও হবে নজরকাড়া। হালকা সাজের জন্য আপনি পরতেই পারেন হ্যান্ডলুমের শাড়ি। অথবা চাইলে খাদির শাড়িও পরতে পারেন। সঙ্গে মানানসই গয়না। তবে শাড়ি পরতে না চাইলে পরতে পারেন চুড়িদার অথবা লং গাউন। অথবা অন্য কোনো ফিউসন ড্রেসও পরতে পারেন। তবে সেক্ষেত্রেও মানানসই গয়না কিন্তু অবশ্যই পরবেন।

নবমীর সকালের মেকআপঃ

সকালবেলায় হালকা সাজের মতই মেকাপও হবে একদম হালকা। চড়া মেকআপ সকাল বেলায় একদম চলবে না। হালকা মেকাপের জন্য প্রথমেই মুখ ফেশওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নরম টাওয়েল দিয়ে আলতো করে চেপে মুছে নিন। এবার মুখের ত্বকের ধরন অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে তার উপরে একটু কম্প্যাক্ট লাগিয়ে নিন। একান্তই যদি মেক আপ করতেই হয় তাহলে ত্বকের রঙ অনুযায়ী একটু বেবি ক্রিম লাগিয়ে নিতে পারেন। ঠোঁটে পোশাকের রঙের সঙ্গে  মিলিয়ে লাগাতে পারেন হালকা লিপগ্লস। অথবা ম্যাট ফিনিশ লিপ্সটিকও লাগাতে পারেন। চোখে উইংড আইলাইনার লাগাতে পারেন অথবা ঘন করে কাজলের রেখাও টানতে পারেন।

নবমীর রাত সাজঃ

নবমীর রাতে পোশাক হতে হবে জমকালো। সেক্ষেত্রে আপনি শাড়ি পরলে সিল্ক অথবা শিফনের শাড়ি পরতে পারেন সঙ্গে যদি ক্যারি করতে পারেন তাহলে ব্যাকলেস ব্লাউজও পরতে পারেন। নাহলে শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজও পরতে পারেন।

নবমীর রাতের মেকআপঃ

সকালের মেকআপ হালকা হলেও রাতের মেকআপ হবে চড়ার দিকে। সেক্ষেত্রে প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে উপরে মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার দিয়ে একটু কন্টরিং করে নিন তাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যাবে। গালে ব্রাউনের দিক ঘেঁষে ব্লাশ অন  লাগান। হাইলাইটার দিয়ে চিকবোন একটু হাইলাইট করুন। পোশাকের রঙের সঙ্গে মানানসই রঙের লিপ্সটিক পরুন। চোখে ক্যাটস আই স্টাইলে আইলাইনার লাগাতে পারেন।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি