জোর করে পুলিশ অসুরে গোঁফ-চুল লাগিয়েছে, ফের বেফাঁস চন্দ্রচূড়

শোনা যাচ্ছে, চন্দ্রচূড় গোস্বামী এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। উল্লেখ্য, আজ সাংবাদিক বৈঠক করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গান্ধি জন্মজয়ন্তীতে ভাইরাল হয়েছিল রুবি পার্কে আয়োজিত হিন্দু মহাসভার দুর্গাপুজোর ছবি। সেখানে দেখা গিয়েছিল মহিষাসুরের বদলে দেবী দুর্গার পায়ের কাছে গান্ধিজি! (MAHATMA GANDHI) বয়েছিল বিতর্কের ঝড়। পরে অবশ্য ‘শাক দিয়ে মাছ ঢাকা’ হয়েছিল। অসুরের রূপ দিতে গান্ধিজি’র চশমা খুলে নেওয়া হয়েছিল। লাগানো হয়েছিল মোটা গোঁফ এবং চুল। সেই পুজো আয়োজক সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস, সিপিএম। কড়া আক্রমণ করেছে তৃণমূল। আদালতে মামলা দায়ের করছে কংগ্রেস শিবির। আর বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঢোঁক গিলে বলেছিলেন, ‘এমন হয়ে থাকলে ঠিক হয়নি। শাস্তির দাবি জানাচ্ছি’।

ফের বেফাঁস মন্তব্য করলেন এই পুজোর উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী। তিনি আগে বলেছিলেন, এই মিল কাকতালীয়। তারপর এদিন তিনি বলেন, পুলিশ এসে জোর করে অসুরের চশমা খুলে নিয়েছে। পরিয়েছে গোঁফ, চুল। না হলে পুজো বন্ধ করে দেওয়া হবে বলেছিল। তিনি আরও বলেন, কেন্দ্র চাপ সৃষ্টি করেছিল। বলা হয়েছিল, এটা ঠিক নয়। উল্লেখ্য, তিনি এর আগে বলেছিলেন, গান্ধিজিকে তাঁরা জাতির জনক মানেন না। নেতাজি’র আদর্শ মানেন। তাঁকে কটাক্ষ করে ইতিহাসবিদদের প্রশ্ন, নেতাজি কতটা হিন্দু মহাসভার বিরোধী ছিলেন এবং নেতাজি অনুগামীরা হিন্দু মহাসভার সভায় কী করতেন, তা চন্দ্রচূড় জানেন?

শোনা যাচ্ছে, চন্দ্রচূড় গোস্বামী এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। উল্লেখ্য, আজ সাংবাদিক বৈঠক করবেন তিনি। তাঁর দাবি, ‘পুজোর দিনে পুলিশ এসে অসুরের মূর্তিতে চুল ও গোঁফ লাগিয়েছে’। এর প্রতিবাদে তাঁরা মণ্ডপেই বিক্ষোভ দেখিয়ে অবস্থান করেছিলেন, বলেও জানান। পুজো মিটতে ফের বাপুজি’র অসম্মানে ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে নেটিজেন। দাবি উঠছে, আগামী বছর পুজোয় এই সংস্থাকে নিষিদ্ধ করার এবং সরকারি অনুদান না দেওয়ার। কটাক্ষ করে বলা হচ্ছে, ‘ওরা গডসের আরাধনা করে’।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা