মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটি আয় মণি রত্নমের ‘পন্ন্যিয়িণ সেলভান পার্ট ১’-এর

বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি আয় করেছে এই ছবি। পিরিয়ড ড্রামাটি আরুলমোঝি বর্মনের প্রাথমিক জীবনের প্রেক্ষাপটে তৈরি

Share:

নিজস্ব প্রতিনিধি: সফল হল স্বনামধন্য পরিচালক মণি রত্নমের স্বপ্নের প্রকল্প ‘পন্ন্যিয়িণ সেলভান’ এর বক্স অফিস রাজত্ব। কল্কি রচিত উপন্যাস থেকে তৈরি এই ছবি মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। আর মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী এই ছবি আয় করেছে প্রায় ৩০০ কোটিরও বেশি। বিশেষত এই ছবি তামিল ভাষাতে মুক্তি পেলেও মোট পাঁচটি ভাষাতে গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।তবে তামিলনাড়ুতেই এই ছবি আয় করেছে সবচেয়ে বেশী, প্রায় ১০০ কোটি। বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ জানিয়েছেন, “বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি আয় করেছে এই ছবি। পিরিয়ড ড্রামাটি আরুলমোঝি বর্মনের প্রাথমিক জীবনের প্রেক্ষাপটে তৈরি, যিনি পরবর্তীতে চোল সম্রাট রাজরাজ প্রথম চোল(947-1014) হিসেবে গণ্য হয়েছিলেন। একই সঙ্গে ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালাও একটি টুইট করে জানিয়েছেন, “এই ছবি তামিলনাড়ুতে করি ১০০ কোটি ছাড়িয়েছে।” তবে এই ছবি এখনও SS রাজামৌলির পরিচালনায় RRR, এবং যশ অভিনীত KGF চ্যাপ্টার 2 এর তুলনায় অনেকটাই পিছিয়ে। কারণ দুটি ছবিই ৬০০ কোটির বেশি বক্স অফিসে আয় করেছিল।

অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ আরও জানিয়েছেন, “PS1 ব্যতিক্রমিভাবে এখনও পর্যন্ত ভালো ফলাফল করছে। এদিকে দুর্গাপূজার ছুটির জন্যে দর্শকরা ভালই ভিড় জমাচ্ছে। প্রতিটি হলে হলে সপ্তাহ ধরে হাউসফুল যাচ্ছে। বিশ্বব্যাপী, ছবিটি 300 কোটি ছাড়িয়েছে এবং তামিলনাড়ুতে, এটি 100 কোটির বেশি আয় করেছে। এটি মণি রত্নমের কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিসাবে আবির্ভূত হতে পারে।” এই ছবি মুক্তির দিনই বিশ্বব্যাপী প্রায় 80 কোটি টাকা সংগ্রহ করেছিল। ছবিতে অভিনয় করছেন, জয়ম রবি, বিক্রম, কার্তি, ঐশ্বর্য রাই, ত্রিশা, শোভিতা ধুলিপালা এবং ঐশ্বর্যলক্ষ্মী প্রমুখ।

এই ছবির হাত ধরেই প্রায় এক দশক পর তামিল সিনেমায় ঐশ্বর্য রাই প্রত্যাবর্তন করলেন। ছবিতে ঐশ্বর্যকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে। নন্দিনী এবং তাঁর নিঃশব্দ মা মন্দাকিনী দেবী চরিত্রে। ছবিটিতে ঐশ্বর্যর অভিনয়, দর্শক এবং সমালোচক উভয়ের দ্বারাই প্রশংসিত হয়েছে। সম্প্রতি, মণি রত্নম একটি কথোপকথনে বলেছিলেন যে, তিনি আনন্দিত, এই ছবিটি দুটি অংশে তৈরি করতে পেরে। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে এই ছবির দ্বিতীয় অংশ মুক্তি পাবে।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?