শিয়ালদায় পরপর ৬ জনকে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু ৩ জনের

এদিন পরপর ৫ জনকে ধাক্কা মারে বেপরোয়া বাসটি। এরপর সেই ধাক্কার জেরে এক তরুণীর মৃত্যু হয়।বাকি চার জন জখম অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হল এক তরুণী-সহ ৩ জনের। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছিলেন মোট ৬ জন। আহতদের মধ্যে ৩ জনের মৃত্যু হল। আগেই এক তরুণীর মৃত্যু হয়েছিল, এরপর আরও দু’জনের মৃত্যু হল। দুটি বাসের রেষারেষির জেরে বুধবার রাতে শিয়ালদায় এই দুর্ঘটনা ঘটে। পরপর ৬ জনকে ধাক্কা মারে বেপরোয়া বাসটি। এরপর সেই ধাক্কার জেরে এক তরুণীর মৃত্যু হয়। বাকি ৫ জন জখম অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বাসের চালক ও তার সহযোগীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (Wednesday) দশমীর রাতে শিয়ালদায় (Sealdah) ৪৬ নম্বর রুটের (46 No. Route) একটি বাস (Bus) অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। সেই সময় বেপরোয়াভাবে পরপর ৬ জনকে ধাক্কা মারে একটি বাস। সেই ধাক্কার অভিঘাতে মৃত্যু হয় এক তরুণীর। জখম হন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মৃত্যু হয় আরও দুজনের।  অন্যদিকে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালককেও গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক বাসের চালক ছাড়াও এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

প্রসঙ্গত পুজোর শহরে দশমীর ভোরে বেপরোয়া গতির বলি হয়েছিলেন এক বাইক আরোহী। বুধবার ভোরে নিউটাউনের ইকো পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনার জেরে বাইকের চালকের মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হন ওই বাইক আরোহীর এক সঙ্গীও। ওই বাইক আরোহী মত্ত অবস্থায় বাইক চালাচ্ছিলেন বলে জানিয়েছিল পুলিশ।

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি