ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন ঠিক সিনেমার দৃশ্য। জেলের মধ্যে বন্দিদের মারামারি। রক্তারক্তি কাণ্ড। যার জেরে মৃত্যু। ঠিক তেমনই ঘটনা এবার বাস্তবে ঘটল প্রেসিডেন্সি জেলে। যার ফলে মৃত্যু হল এক বন্দির। মৃতের নাম মহম্মদ আলি (৪৪)। মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকার বাঁকড়া-বাঁশতলায়। পুলিশ সূত্রে খবর, ওই এলাকাটি দমদম বিমানবন্দর সংলগ্ন। দীর্ঘদিন ধরেই তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন। তার নামে মাদক পাচার সহ একাধিক মামলা ছিল। বিশেষ করে শিয়ালদহ জিআরপি-তে তার নামে একাধিক মামলা দায়ের হয়েছে।

আরও পডুন: জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার প্রতিদিনের মতো জেলে হেড কাউন্ট বা মাথা গোনার কাজ করছিলেন জেলার। তখনই খোঁজ পাওয়া যায়নি আসামি মহম্মদ আলির। তারপরেই তল্লাশি শুরু হয়। শেষে বাথরুমের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মহম্মদ আলিকে মৃত বলে ঘোষণা করে। জেলের ভিতরে কোনও বন্দির সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে তার। প্রাথমিক অনুমান পুলিশের। কারণ মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথায় ও মুখে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে। মাথার পিছনে চাপচাপ রক্তও লক্ষ্য করেছেন জেলার। কীভাবে ঘটল এই ঘটনা? তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্সি জেলে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। সংশোধনাগারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকি বন্দিদের। 

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের