গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই বসবে গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের এটাই প্রথম গঙ্গাসাগর মেলা।  আর তাই  মেলার সেই বিপুল জনসমাগম সামলাতে এবার আগে থেকেই কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসন। মেলায় ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং জরুরি পরিষেবা সুনিশ্চিত করতে বিশেষ দল গঠন করল রাজ্য পুলিশ। আইজি ও ডিআইজি পদমর্যাদার মোট ১২ জন আইপিএস আধিকারিককে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। 

অতীতে যারা গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় ছিলেন এবং ভিড় সামাল দিয়েছেন তাঁদের অভিজ্ঞতাকেই বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।  পুলিশ সূত্রে খবর, বিশেষ এই দলে থাকছেন ৯ জন ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং তিন জন আইজি। গোটা মেলা এলাকাকে তিনটি জোনে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আইজি প্রবীণ ত্রিপাঠী, সুনীল চৌধুরী এবং অর্ণব ঘোষের নেতৃত্বে চলবে নিরাপত্তা ও প্রশাসনিক কাজ। কাকদ্বীপের লট ৮-এর দায়িত্বে থাকবেন সুনীল চৌধুরী।  কচুবেড়িয়ার দায়িত্ব সামলাবেন প্রবীণ ত্রিপাঠী। অন্যদিকে, মূল মেলা প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্বে থাকবেন অর্ণব ঘোষ।  

আরও পড়ুন: ২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

উল্লেখ্য, মেলা শুরু হওয়ার আগেই ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল, পুণ্যার্থীদের যাতায়াত এবং নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করতে চাইছে প্রশাসন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চোরবাগানে দুর্গাপুজোর সময় পদপিষ্ট হওয়ার ঘটনার পর জনসমাগম নিয়ন্ত্রণ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দুর্গাপুজো, কালীপুজো এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের দায়িত্ব দেওয়ার পর এবার একই কৌশল নেওয়া হচ্ছে গঙ্গাসাগরেও। এবার গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। গত নভেম্বরের মাঝামাঝি রাজ্যের মুখ্যসচিব জানিয়েছিলেন, কেদারনাথ ও বদরীনাথের ধাঁচে গঙ্গাসাগরেও টিকিটের বিনিময়ে হেলিকপ্টারে যাতায়াতের ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে। সেই জন্য ৮ থেকে ১০টি হেলিকপ্টার রাখার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কাজের জন্য পৃথক হেলিকপ্টার এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্স রাখার প্রস্তাবও রয়েছে। সব মিলিয়ে, গঙ্গাসাগর মেলাকে ঘিরে এবার নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থায় একাধিক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য প্রশাসন। 

 

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির