‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেন, ‘ডাবল ইঞ্জিনের সরকারে টাকার অভাব নেই। শুধু সঠিক জায়গায় ব্যবহার করতে হবে।’ এবার সেই একই সুর কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির গলাতেও। আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে একাধিক প্রতিশ্রুতি দিলেন নীতিন গড়কড়ি। সঙ্গে এটা বলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের জন্য টাকার অভাব হবে না। মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আমার কাছে টাকার অভাব নেই। এত টাকা আছে আপনারা ভাবতেও পারবেন না। আপনারা টাকা চেয়ে যাবেন কেন্দ্র দিয়েই যাবে। আপনারা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কেন্দ্র টাকা বরাদ্দ করতে থামবে না।’

আরও পডুন: ৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়, কোলাঘাট থেকে আশ্বাস নিতিন গড়কড়ির

শুধুই প্রতিশ্রুতি নয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি রাজ্যকে রাস্তার উন্নয়ন ও নির্মাণে আরও ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা এদিন ঘোষণা করেছেন। সেই বিষয়ে তিনি বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয়, আমরা কাজ করে দেখাই। উন্নয়নের জন্য বাংলার টাকার কোনও অসুবিধা হবে না। চিন্তা করবেন না। আমি দিল্লি-মুম্বই জাতীয় সড়ক তৈরি করছি। ইতিমধ্যেই ৮০% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আমি মুম্বই, দিল্লির উন্নয়ন করেছি, এবার কলকাতা ও বাংলার পালা। স্বামী বিবেকানন্দের ভূমি বাংলা। নেতাজি সুভাষচন্দ্রের ভূমি বাংলা, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি রাজ্যে উন্নত রাস্তা হলে তবেই উন্নয়ন সম্ভব। আমি মুখ্যমন্ত্রীকে বলব আপনি শুধু ডিপিআর তৈরি করুন। বাকিটা আমার উপর ছেড়ে দিন। বাংলাকে আগামী পাঁচ বছরে পরিবর্তন করে দেব।’

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি