সঙ্কটজনক মুলায়ম, ‘নেতাজি’কে কিডনি দিতে চান সপা’র ছাত্র নেতা

সিসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেওয়া হচ্ছে জীবনদায়ী ওষুধ।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM, Uttar Pradesh) তথা প্রবীণ সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) অবস্থা এখনও সঙ্কটজনক (Critical)। সিসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেওয়া হচ্ছে জীবনদায়ী ওষুধ (Life Saving Drugs)। আজ বৃহস্পতিবার বিকেলে মেদান্তা হাসপাতালের (Medanta Hospital) পক্ষ থেকে এক মেডিকেল বুলেটিনে (Medical Bulletin) এ কথা জানানো হয়েছে। দলের প্রতিষ্ঠাতার শারীরিক অবস্থা সঙ্কটজনক শুনে উদ্বিগ্ন সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা হাসপাতাল চত্বরে ভিড় জমাচ্ছেন। যদিও হাসপাতাল চত্বরে অযথা ভিড় না করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশিকা জারি করেছেন মুলায়ম সিংয়ের (Mulayam Singh Yadav) ছোট ভাই রামগোপাল যাদব (Ramgopal Yadav)।  

কয়েক বছর ধরেই কিডনি সহ একাধিক সমস্যায় ভুগছেন দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী (Former Defence Minister)। কয়েকদিন আগেই তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়। প্রবীণ সমাজবাদী নেতার চিকি‍ৎসার জন্য ইতিমধ্যেই বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে প্রবীণ নেতার কিডনি ট্রান্সপ্লান্ট করা হতে পারে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক সদস্য।  

অন্যদিকে সঙ্কটজনক ‘নেতাজি’কে কিডনি দান করার ইচ্ছে জানিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) চিঠি পাঠিয়েছেন দলের ছাত্র সংগঠনের আলিগড় জেলা সভাপতি মুন্তজিম কিদোয়াই। চিঠিতে তিনি লিখেছেন, ‘নেতাজি’র (মুলায়ম সিং যাদব) দরকার হলে আমি কিডনি দান করতে রাজি আছি। আমার কিডনি পেয়ে যদি নেতাজি সুস্থভাবে বেঁচে থাকেন, তা আমার কাছে পরম সৌভাগ্যের।’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ