Women Asia Cup: অভিষেকে হ্যাটট্রিক করে ইতিহাসে বাংলাদেশের ফারিহা

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২০১৮ সালে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের ফাহিমা খাতুন।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেটে: দীর্ঘদিন ধরেই প্রথম একাদশে জায়গা পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে আজ বৃহস্পতিবার সেই সুযোগ এল বাংলাদেশ মহিলা দলের বোলার ফারিহা তৃষ্ণার (Fariha Trisna) কাছে। আর সেই সুযোগেই নিজের প্রতিভা মেলে ধরলেন। সিলেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে বল হাতে ভেল্কি দেখালেন। হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখালেন। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২০১৮ সালে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের ফাহিমা খাতুন।

মালয়েশিয়ার ব্যাটিংয়ের সময়ে অভিষেক ঘটা ফারিহার হাতে বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতান। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে কার্যত মালয়েশিয়ার ব্যাটসম্যানদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন। ওভারের দ্বিতীয় বলেই মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসাঙ্গামের (Winifred Duraisingam) উইকেট ছিটকে দেন। পরের বলে ফের লেগ বিফোর উইকেট করেন ম্যাশ এলাইসাকে (Mas Elysa)। মাঠে তখন টানটান উত্তেজনা। নিজের জীবনের প্রথম হ্যাটট্রিক করতে পারেন কিনা ফারিহা তা দেখতে অনেকেই অধীর অপেক্ষায় ছিলেন। মাহিরাহ ইজ্জতি ঈসমাইলকে (Mahirah Izzati Ismail)  ক্লিন বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।

ম্যাচের শেষে হ্যাটট্রিক নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ মহিলা দলের স্পিনার কিছুটা সলজ্জ হেসে বলেন, ‘অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালটা দেওয়ার। হ্যাটট্রিক পেলে কার না ভাল লাগে। টিম ম্যানেজমেন্ট আমার উপরে ভরসা রাখায় কৃতজ্ঞ।’ উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার বাসিন্দা ফারহা কথায়-কথায় বললেন, ‘পঞ্চগড় থেকে জাতীয় দলে ঠাঁই পাওয়ার দৌড়টা খুব একটা সহজ ছিল না। অনেক প্রতিকুলতার সঙ্গে লড়তে হয়েছে। বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল।’

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ