বাঁকুড়ায় যুবকের রহস্যমৃত্যুর পর প্রায় ১০ বাড়িতে ভাঙচুর, উত্তেজনা

যুবককে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে এলাকার ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর চালায় মৃত যুবকের পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার দেশড়া রামপুর দাসপাড়া এলাকায়যুবককে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে এলাকার ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর চালায় মৃত যুবকের পরিবারের লোকজন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত রবিবার। ওইদিন এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় দেশড়া রামপুর দাসপাড়া এলাকায়স্থানীয় বাসিন্দারা ওই যুবকের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর পরিবারের লোকজনকে খবর দেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় সোরেন৩৪ বছর বয়স তাঁর। দেশড়া কাঁটাবাগান গ্রামের বাসিন্দা ছিলেন মৃত যুবক। অন্যদিকে যুবকের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন খুনের অভিযোগ তুলে সরব হয়। দেশড়া রামপুর দাসপাড়া  এলাকায় কয়েকটি বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হয় বলে স্থানীয়দের অভিযোগ, সেই মদ খেয়ে বিষক্রিয়ার জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। এই অভিযোগে গ্রামের ১০ থেকে ১২ টি বাড়িতে ভাঙচুর চালায় তারা। অভিযোগ, মৃত যুবকের পরিবারের লোকজন প্রায় ১০টি বাড়িতে হামলা চালানোর পাসাপাশি মহিলাদেরও মারধর করেন। ভেঙে ফেলা হয় বাড়ির বহু আসবাবপত্র

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোতুলপুর থানার পুলিশ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। মদ খেয়ে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের