সুন্দরী ভূতের বেশে ক্যাটরিনা, তাঁর ভয়ে রীতিমত আঁটসাঁট ছবির দুই নায়কও

তিনি বেশ আক্ষরিক অর্থেই ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। ফোন ভূত মুলত একটি হরর কমেডি, যা প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরী নায়িকা এবার ভূতের চরিত্রে। করোনা মরসুম, সদ্য বিবাহিত জীবন কাটিয়ে অনেক আগেই শ্যুটিংয়ের ফিরেছেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। তাঁর পাইপলাইনে এখন একাধিক ছবি। যার মধ্যে একটি ‘ফোন ভূত’, মাস কয়েক আগেই এই ছবির প্রথম পোস্টার রিলিজ করেছিল। ছবিতে প্রথমবার নায়িকা জুটি বাঁধছেন, অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরের সঙ্গে। তবে ঠিক জুটি বেঁধেছে বলা চলে না। এই ছবিতে নায়িকা নিজেই ভূত। আজই প্রকাশ্যে এসেছে, এই ছবির টিজার। আর ফোন ভূতের ট্রেলারটি মুক্তি পাবে আগামী ১০ ​​অক্টোবর। তবে তার আগেই দর্শকদের কৌতূহল জাগানোর জন্য ক্যাট নিজের ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁর দেখা মিলল অদ্ভূত অবতারে। তিনি বেশ আক্ষরিক অর্থেই ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। ফোন ভূত মুলত একটি হরর কমেডি, যা প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।

ক্যাটরিনা কাইফকে, শেষবার দেখা গিয়েছিল অক্ষয় কুমারের বিপরীতে সূর্যবংশী (২০২১) ছবিতে। তার প্রায় ১ বছরের মাথায় ফোন ভূত দিয়ে পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। টিজারে দেখা যাচ্ছে, ক্যাট, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী কে নিয়ন্ত্রণ করছে নিজের বড় বড় হাত এবং পায়ের দ্বারা। সবটাই ইশান খট্টর এবং সিদ্ধান্তের অজান্তে। তাঁদের সঙ্গে এরকম উদ্ভট জিনিস ঘটার পেছনে হাত রয়েছে ক্যাটের। আর ইশান-সিদ্ধান্ত কিছুই বুঝতে পারছে না যে, তাঁদের সঙ্গে কী ঘটছে। ক্যাটরিনা ভিডিওটি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, “আরে আপনি কোথায় যাবেন বলে মনে করেন? #PhoneBhootTrailer-এর জন্য এখনও ৩ দিন বাকি।”

 

ফোন ভূত সম্পর্কে

ফোন ভূত মুলত একটি হরর কমেডি, যা পরিচালনা করেছেন গুরমিত সিং। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। এই প্রথমবার ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা মিলবে তাঁর। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। ফোন ভূত আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে৷ সূর্যবংশীর পরে এটিই হবে ক্যাটরিনার প্রথম মুক্তি৷ তাঁর হাতে এখন, সালমান খানের টাইগার 3 এবং বিজয় সেতুপতির নেতৃত্বে মেরি ক্রিসমাসও রয়েছে।

প্রয়াত ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি ও কোচ জসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের