প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন কাজল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ছেলে নীলকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল(Kajol Agarwal)। শনিবার মুম্বাই বিমানবন্দরে ছেলে নীল এবং স্বামী গৌতম কিচলুর (Goutam Kitchlu) সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। এবং প্রথমবারের জন্য নীলের মুখ না ঢেকে ছবি তোলেন অভিনেত্রী। এই বছরেরই মে মাসে সন্তানের জন্ম দেন কাজল। তাঁর এবং গৌতমের কোল আলো করে আসে পুত্র সন্তান নীল। এরপর থেকেই মাতৃত্ব উপভোগ করছেন কাজল। তবে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছেলের একাধিক ছবি পোস্ট করেছেন কাজল আগরওয়াল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কখনই ছেলের মুখ দেখাননি অভিনেত্রী। এই প্রথমবার ভক্তদের পুত্রের মুখ দেখালেন কাজল।

বিমানবন্দরে কাজলের পরনে ছিল মাল্টিকালার স্ট্রইপের সালওয়ার। ছেলে নীলকে অভিনেত্রী পরিয়েছিলেন সাদা রঙের জামা প্যান্ট। গৌতম কিচলু পরেছিলেন মেরুন রঙের টিশার্ট এবং নেভিব্লু রঙের জিন্স। বাবা মার সঙ্গে নীলকে খুব কিউট লাগছিল।

প্রসঙ্গত মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে দ্রুত অভিনয়ে ফিরতে চলেছেন বলিউড ডিভা। কমল হাসান অভিনীত “ইন্ডিয়ান টু” ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালী পর্দায় কামব্যাক করতে চলেছেন কাজল আগরওয়াল। ছবিটি পরিচালনা করছেন এস শংকর। এই ছবিতে নিজের চরিত্রের জন্য ইতিমধ্যেই মার্শাল আর্ট এবং ঘোড়ায় চড়া শেখা শুরু করেছেন বলিউড ডিভা। উল্লেখ্য ১৯৯৬ সালে কমল হাসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা “ইন্ডিয়ার” সিকুয়্যালে তৈরি হচ্ছে “ইন্ডিয়ান – ২”। ২০২০ সালে ছবিটির শুটিং শুরু হলেও চেন্নাইয়ে ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনার কারণে শুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও বিভিন্ন কারণে একাধিকবার এই ছবির শুটিংয়ে বাধা পড়ে। অবশেষে সম্প্রতি নতুন করে ছবিটির শুটিং শুরু হয়েছে।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?