চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিলিকে দেখেই সটান তাঁর সঙ্গে নাচের প্রস্তাব মাধুরীর

নিজস্ব প্রতিনিধি: ‘আনজাম’ চলচ্চিত্রের সেই বিখ্যাত গান ‘আঠরা বরস কে তু হোনে কো আয়ি’, গানটি বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিতের কেরিয়ারেরও অন্যতম সেরা গান। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যার অভিনয়, সৌন্দর্যে মাত আট থেকে অষ্টাদশী। বিশেষ করে তাঁর ডান্সের ভঙ্গি, অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন সবেতেই তাঁর ভিরমি খান তাঁর পুরুষ ফ্যানেরা। ৫৬ ছুঁই ছুঁই তাঁর বয়স কে বলবে তাঁকে দেখে, রূপ এবং ফিগারে এখনও টানটান যৌবন পরিপূর্ণ তাঁর সৌন্দর্য। ‘আনজাম’ ছবিতে মাধুরীর ‘আঠরা বরস কে তু হোনে কো আয়ি’ এই পারফরম্যান্সটি আজও জনপ্রিয় ভক্তদের কাছে।

শুধু তাই নয়, মাধুরীর এই নাচটির ফ্যান স্বয়ং তানজানিয়ার ভাইরাল বয় কিলি পলও। শুধু নাচ নয়, স্বয়ং অভিনেত্রীরও একনিষ্ঠ ফ্যান তিনি। কিলির পরিচয় হয়তো আলাদা করে দেওয়ার দরকার নেই। মোটামুটি সবাই জানেন তিনি কে, সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন হলেন তানজানিয়ার এই যুবক। যিনি ভিন দেশী নাগরিক হয়েও, যার হিন্দি ভাষার প্রতি একটুও দখলদার না থাকা সত্ত্বেও প্রতিটি ট্রেন্ডিং হিন্দি গানের সঙ্গে অসম্ভর সুন্দর লিপ সিঙ্ক মিলিয়ে ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে ভাইরাল হয়েছিলেন।এমনকি তিনি ভারতীয় ঐতিহ্যকে আন্তর্জাতিক মানে তুলে ধরার জন্যে একাধিক পুরস্কারও পেয়েছেন। এমনকি তিনি এখন ইনস্টাগ্রামের ভেরিফায়েড ইউজারও। তাঁকে নিয়ে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিরও মাতামাতির শেষ নেই।সম্প্রতি তিনি এসেছিলেন, ভারতে। এখানে এসে বিগবস থেকে শুরু করে নানা বলি রিয়েলিটি শোয়েও যোগ দিয়েছিলেন। যার মধ্যে একটি, দেশের অন্যতম সেলিব্রিটি ডান্সিং রিয়েলিটি শো ‘ঝলক দিখ লা জা’ সিজন ১০। প্রায় চার বছর পর এই শোয়ের প্রত্যাবর্তন। যেখানে বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত, নোরা ফতেহি।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

এদিন কিলি ঝলকের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। এবং কিলিকে দেখা মাত্রই মাধুরী নিজেই তানজানিয়ার সেনসেশনকে প্রস্তাব দিলেন তাঁর সঙ্গে নাচার। আর প্রিয় অভিনেত্রীর সঙ্গে নাচার সুযোগ হারান নি কিলি। একেবারে মঞ্চে এসে নিজের অভিনীত ‘আঠরা বরস কে তু হোনে কো আয়ি’ গানটির সঙ্গে নাচলেন এবং নায়িকাকে দেখে কিলিও তাল মেলালেন। শুধু তাই নয়, কিলির অসাধারণ ডান্স মুভমেন্ট দেখে অবাক হয়ে গেলেন স্বয়ং ডান্সিং ক্যুইনও। আর কিলি নিজের জাতীয় লুকেই এলেন এবং এদিন মাধুরী একটি গোলাপি শাড়ী পরে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছিলেন। এমনকি মাধুরী নিজেই ডান্স একেবারে মনের মতো করে কিলিকে ডান্সের প্রশিক্ষণ দিলেন। আর তা গুটি গুটি অক্ষরে পালনও করলেন কিলি। সঙ্গে তাঁর এক্সপ্রেসনও। কিলি অসাধারণ একজন ডান্সারও, মাঝে মাঝেই তা প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। এদিন দুজনেরই ডান্সে একেবারে ঝলক দিখলা জা 10-এর এই পর্বের এপিসোড একেবারে জমে গেল। আর নায়িকার রূপে পাগল হয়ে গেলেন কিলিও।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ