“সত্যজিৎ ওস্তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম না, সারাজীবন এই দুঃখ রয়ে যাবে” : পরেশ রাওয়াল

আমি এই থিয়েটারগুলোতে শুধুই সত্যজিৎ রায়ের ছবি দেখতে যেতাম। আমি তাঁর বানানো প্রায় সব ছবিই দেখেছি। আমি সবসময় সত্যজিৎ রায়ের মতো একজন ওস্তাদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হয়ে ওঠেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল, বিগত কয়েক দশক ধরেই বলিউডে রীতিমতো দাপটের সহিত রাজত্ব করছেন এই অভিনেতা। যে কোনও সিনেমাতেই নায়ক, নায়িকার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র থাকে, যাঁদের অপরিহার্য অভিনয়ও সেই সিনেমার প্রাণ ভ্রমরা। তেমনি বলিউডের অন্যতম সেরা পার্শ্বচরিত্রের তালিকায় বেশ উপরের দিকেই নাম রয়েছে অভিনেতা পরেশ রাওয়ালের। প্রায় কয়েক দশক ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন। পজিটিভ এবং নেগেটিভ দুই চরিত্রেই তাঁর অভিনয় নজরকাড়া।

পর্দায় নিজের চরিত্র দারুণ ফুটিয়ে তোলেন তিনি। বর্তমানে, পরেশ রাওয়ালের আসন্ন ফিল্ম “দ্য স্টোরিটেলার” ছবিটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (BIFF) 27 তম সংস্করণে প্রদর্শিত হচ্ছে৷ যে ছবিটি, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবিটির নির্মাতা অভিনেতা-পরিচালক অনন্ত মহাদেবন। সত্যজিৎ রায়ের ছোট গল্প “তারিণী খুড়ো” এর উপর ভিত্তি করে রহস্যময় চরিত্র তারিণী খুরোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এই ছবি প্রসঙ্গে প্রবীণ অভিনেতা নিজেই জানিয়েছেন, “আমি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দেখে বড় হয়েছি। আগে মুম্বইতে তিনটি থিয়েটার ছিল, একটি আকাশবাণী থিয়েটার, একটি ছিল দাদারে চিত্রা এবং আন্ধেরিতে অ্যাম্বার-অস্কার থিয়েটার। আমি এই থিয়েটারগুলোতে শুধুই সত্যজিৎ রায়ের ছবি দেখতে যেতাম। আমি তাঁর বানানো প্রায় সব ছবিই দেখেছি। আমি সবসময় সত্যজিৎ রায়ের মতো একজন ওস্তাদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হয়ে ওঠেনি। কিন্তু আমার সৌভাগ্য যে, আমি মাস্টারের লেখা গল্পের ওপর ভিত্তি করে এই ছবি করার সুযোগ পেয়েছি।”

তবে রাওয়াল তাঁর পূর্ব প্রতিশ্রুতির কারণে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার উৎসবে যোগ দিতে পারেনি। “দ্য স্টোরিটেলার”-এ আরও অভিনয় করেছেন আদিল হোসেন, তনিষ্ঠা চ্যাটার্জি এবং রেবতী। রাওয়াল একটি বিবৃতিতে আরও জানিয়েছেন, “এটি একটি রিলেটেবল গল্প। এটি সত্যজিৎ রায় সাহেবের খুব স্মার্টলি লেখা গল্প। এটি চরিত্র, নীতি এবং প্যাথোস সহ একটি গভীর স্তরের গল্প। সব মিলিয়ে এটি একটি খুব ভাল প্যাকেজ।”

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?