মামলার বিষয় শুনে মেজাজ হারালেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

খারিজ মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মামলার বিষয় এমন, যা শুনে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মেজাজ হারিয়ে ফেললেন। আবেদনকারীর কাছে তাদের প্রশ্ন – আদালতের কি কোনও কাজ নেই?  আপনাকে কে পরামর্শ দিয়েছে এই বিষয়ে মামলা করার? এই মামলার সঙ্গে আপনার কি সংবিধান প্রদত্ত অধিকারের কোনও সম্পর্ক রয়েছে? ব্যাপার দেখে মনে হচ্ছে, ইচ্ছে হল আর সুপ্রিম কোর্টে চলে এলাম। কারণ, সুপ্রিম কোর্টের দরজা যে কোনও ব্যক্তির জন্য খোলা। যে বিষয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে, সে বিষয়ে নিষ্পত্তির দায়িত্ব কি কোর্টের? আবেদনকারীকে দুই বিচারপতির নির্দেশ-হয় মামলা প্রত্যাহার করুন, না হলে কোর্টের গুরুত্বপূর্ণ সময় নষ্টের জন্য জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। দুই বিচারপতির ধমক খেয়ে আবেদনকারী মামলা প্রত্যাহার করে নিয়েছেন।

মামলার বিষয় গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা। এই বিষয়ে মহামান্য আদালত কেন্দ্রকে নির্দেশ দিক। আবেদনকারীর যুক্তি, গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করলেই এই প্রাণীটিকে রক্ষা করা সম্ভব হবে। মামলা দায়ের করে গোবংশ সেবা সদন এবং আরও কয়েকজন। সোমবার ছিল মামলার শুনানি ছিল বিচারপতি এস কে কঔল এবং বিচারপতি অভয় এস ওকার এজলাসে। শুনানি শুর হতেই দুই বিচারপতি মেজাজ হারিয়ে ফেলে আবেদনকারীদের কড়া কড়া কথা শুনিয়ে দেন।

সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। সর্বশেষ ঘটনা হল জনস্বার্থ মামলা। যে কোনও বিষয়ে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল সর্বোচ্চ আদালতকে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার