Loading live market data...
Loading active stocks...
Connecting...

খাতড়ার পোড়াপাহাড়ে আদিম যুগের গুহার হদিশ

বাঁকুড়া জেলার খাতড়া থানার পোড়াপাহাড়ে ওই গুহার সন্ধান মিলেছে। তবে একে গুহা না সুড়ঙ্গ বলা উচিত তা নিয়ে ভাবছেন গবেষক মধুসূদন মাহাতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: মল্লভূমের মাটিতে পর্যটনের আকর্ষণ আরও বেড়ে গেল। মন্দির, পাহাড়, বালুচুরি, পোড়ামাটি তো ছিলই সেখানকার আকর্ষণ হয়ে, এবার সেই আকর্ষণে যোগ হল আরও এক আকর্ষণ। আদিম মানুষের গুহা(Cave)। বাঁকুড়া(Bankura) জেলার খাতড়া(Khatra) থানার পোড়াপাহাড়ে(Poropahar) ওই গুহার সন্ধান মিলেছে। তবে একে গুহা বলা উচিত নাকি সুড়ঙ্গ বলা উচিত তা নিয়ে ভাবছেন গবেষক মধুসূদন মাহাতো(Madhusudhan Mahato)। খাতড়ার বাসিন্দা এই লোকগবেষকই পোড়াপাহাড়ের মাঝমাঝি এলাকায় এই গুহার আবিষ্কারক। এই গুহায় যে আদিম মানুষ বসবাস করত তা নিয়ে তাঁর মনে কোনও সন্দেহ নেই। কিন্তু সেই মানুষেরা আজ থেকে ঠিক কত বছর আগে সেখানে থাকত, তাঁদের জীবনধারণের পদ্ধতি কী ছিল তা জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন মধুসূধনবাবু।

জানা গিয়েছে, পোড়াপাহাড়ের মাঝমাঝি এলাকায় যে গুহা আবিষ্কৃত হয়েছে তার মুখ পাহাড়ের উত্তর দিকে। গুহার উচ্চতা ৬ ফুট। চওড়ায় ৪-৫ ফুট। কিছু দূর গিয়ে ওই গুহা ভাগ হয়ে গিয়েছে দুই দিকে। ডান দিকে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট। তার পর সুড়ঙ্গের ওই অংশ চলে গিয়েছে পাহাড়ের ভিন্ন প্রান্তে। সে দিকেও একটি মুখ রয়েছে গুহাটির। কিন্তু বাঁ দিকের অংশটি প্রায় ২০০ ফুট দীর্ঘ। সুড়ঙ্গের এই অংশে দু’দিকে মোট সাতটি কুঠুরির সন্ধানও পাওয়া গিয়েছে। যা লম্বা এবং চওড়ায় যথাক্রমে ২০ ফুট ও ৭ ফুট। এই অংশেই মানুষ বসবাস করত বলে মনে করছেন মধুসূধনবাবু। এই গবেষকের ধারনা, গুহাটি নিজে থেকে তৈরি হয়নি, বরঞ্চ তা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আদিম মানুষই নিজেদের বসবাসের জন্য এই গুহা তৈরি করেছিল। সম্ভবত সেই সময় পরিবার তৈরি হচ্ছিল। তাই গুহার ভিতরে আলাদা আলাদা কুঠুরিতে আলাদা আলাদা পরিবার থাকত। তবে তাঁরা সমাজবদ্ধ হয়েই থাকত।

মধুসূধনবাবু চাইছেন অবিলম্বে এই গুহা সংরক্ষিত করা হোক। তাঁর মতে, ‘এই সুড়ঙ্গ সংরক্ষণ করা উচিত। এর সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। এই সুড়ঙ্গ গুহাবাসী আদিম মানুষের তৈরি করা হতে পারে।’ যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু কাল ধরেই ওই গুহার খোঁজ জানতেন এলাকার মানুষেরা। কিন্তু বিষয়টি দিন কয়েক আগে জানতে পারেন মধুসূধনবাবু। স্থানীয় ইতিহাস নিয়ে চর্চা করার দৌলতেই তিনি এই গুহার সন্ধান পান। সেই সূত্র ধরেই প্রকাশ্যে এসেছে ওই সুড়ঙ্গের কথা। তবে, গুহাটি নিয়ে কোনও সিদ্ধান্তে আসার আগে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলেই মনে করছেন মধুসূধনবাবু। পাথর কেটে এই গুহা কে বা কারা তৈরি করেছিল, কতদিন আগে তা তৈরি হয়েছিল, সেখানকার মানুষেরা কেমন ছিল এই সবেরই উত্তর মিলতে পারে গবেষণায়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB