Covid: মৃতের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে রাজস্থান সরকারকে তুলোধনা সুপ্রিমকোর্টের

শুক্রবার মামলার পরবর্তী শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনায় মৃতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণ নিয়ে রাজস্থান সরকারকে চরম ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। সর্বোচ আদালতের বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর ডিভিশন বেঞ্চ রাজস্থান সরকারকে বলেছে, প্রথমত এই ক্ষতিপূরণের অঙ্ক মোটেই সন্তোষজনক নয়। দ্বিতীয়ত, ক্ষতিপূরণ দিয়ে তারা করোনায় মৃতের পরিবারকে দয়া করছে না। এই নিয়ে সর্বোচ্চ আদালত প্রতিটি রাজ্যকে একটি নির্দেশিকা পাঠিয়েছিল, যেখানে স্পষ্ট উল্লেখ ছিল ক্ষতিপুরণ কেমন হবে। কেন রাজস্থান সরকার সেই নির্দেশিক অগ্রাহ্য করেছে, সেটাও জানতে চেয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

দুই বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের আইনজীবীকে বলেছে-  এর আগেই আপনার সরকারের তরফ থেকে এজলাসকে আশ্বাস দিয়ে বলা হয়েছিল করোনায় মৃতের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণ অর্থ। সেই আশ্বাস কেন কার্যকর করা হয়নি। রাজ্য সরকার কি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দয়া করছে?  এই মামলার সর্বশেষ শুনানিতে আপনার সরকারের তরফ থেকে দাখিল হওয়া পিটিশন নিয়ে এজলাস আপত্তি তুলেছিল। বলেছিল, ক্ষতিপূরণের বিষয়ে সবিস্তার এফিডেভিটে জানাতে হবে। কোথায় কি?  আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন এফিডেভিট জমা দিতে হবে। যেমন তেমন করে এফিডেভিট দিলেই হবে না। এফিডেভিট হতে হবে সন্তোষজনক।

উল্লেখ করা যেতে পারে, গত ৪ অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, করোনায় কারও মৃত্যু হলে মৃতের সার্টিফিকেটে মৃত্যুর কারণ করোনার উল্লেখ না থাকলেও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে রাজ্য সরকার। দিতে হবে ৫০ হাজার টাকা।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার