প্রয়াত বিস্ময় কুমির বাবিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেরালার অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরের ঐশ্বরিক কুমির বাবিয়া(Divine crocodile Babiya)। রবিবার রাতে মন্দিরের পুকুরে কুমিরটির মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় বার্ধক্য জনিত কারণে কুমিরটির মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ৭০ বছর ধরে শুধুমাত্র মন্দিরের প্রসাদ খেয়ে বেঁচে ছিলেন বাবিয়া। এবং এতগুলো বছরে বাবিয়া অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরের একটি অংশ হয়ে উঠেছিলেন। তাঁকে ঐশ্বরিক আত্মা হিসেবে গণ্য করা হত। মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, হিন্দু রীতি মেনে বাবিয়াকে সমাধিস্থ করা হয়েছে। সমাধিস্থ করার আগে মন্দিরে আগত দর্শনার্থীরা যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তাই বাবিয়ার দেহ সংরক্ষণ করে রাখা হয়েছিল।

মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উদয় কুমার জানিয়েছেন, “সমস্ত হিন্দু রীতি মেনে মন্দিরের কাছেই বাবিয়াকে সমাধিস্থিত করা হয়েছে, যাতে ভবিষ্যতে ভক্তরা তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে পারেন”। তিনি আরও বলেন, “আমরা এটা দাবি করছি না যে বাবিয়া সম্পূর্ণরূপে নিরামিষাশী ছিলেন। কিন্তু তিনি মন্দিরের প্রসাদ ভক্ষণ করতেন”। অন্যদিকে বাবিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় কৃষি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন “শ্রী অনন্তপুরা লেক মন্দিরের বসবাসকারী বাবিয়া ঈশ্বরের কুমির ছিলেন। ঐশ্বরিক কুমিরটি শ্রী অনন্তপদ্মনাভ স্বামীর প্রসাদ চাল ও গুড় খেয়ে মন্দিরের পুকুরে ৭০ বছরেরও বেশি সময় ধরে বাস করতেন এবং মন্দিরটি পাহারা দিতেন”।

মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আশেপাশে কোন নদী বা অন্য কোনো জলাশয় না থাকা সত্ত্বেও বাবিয়া কীভাবে মন্দিরের পুকুরে পৌঁছেছিল তা জানা যায়নি। কে বা কারা তাঁর নাম বাবিয়া রেখেছিল তাও অজানা। কখনও কোনও ভক্তকে বাবিয়া আক্রমণ করেছিল বলেও জানা যায়নি। মাছেদের সাথে মন্দিরের পুকুরেই থাকতেন তিনি। তবে দুই বছর আগে হঠাৎ মন্দিরের গর্ভগৃহের সিঁড়িতে তাঁকে দেখা গিয়েছিল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা