মানিককে কেন গ্রেফতার? সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী

মঙ্গলবার দুপুর ২টোর সময় এই মামলার শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানিক ভট্টাচার্যের গ্রেফতারির বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির আইনজীবী। মানিকের আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্ট মানিককে রক্ষাকবচ দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ১০ অক্টোবর পর্যন্ত মানিককে গ্রেফতার করতে পারবে না বলে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে। কিন্তু তার মধ্যে কেন মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? একই মামলায় রক্ষাকবচের পরিধি কী হওয়া উচিত? সেই সব প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন করেন মানিকের আইনজীবী। মঙ্গলবার দুপুর ২টোর সময় এই মামলার শুনানি হতে পারে। বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে উঠতে পারে মামলাটি।

উল্লেখ্য সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই দিন গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানিক জিজ্ঞাসাবাদ করতে চেয়ে একাধিকবার তলব করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। ইডি সূত্রে খবর, ওইদিন নির্ধারিত সময়ের পরে ইডির অফিসে হাজিরা দেন পলাশিপাড়ার বিধায়ক। এরপর তাঁকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অবশেষে রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য এর আগে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাত থেকে গ্রেফতারি এড়াতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। ১০ অক্টোবর পর্যন্ত মানিককে সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মানিককে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের