৯৯ তেই শেষ দঃআফ্রিকার ইনিংস, সিরিজ জয় ভারতের

২৭.১ ওভারেই শেষ সিংহ গর্জন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্র ৯৯ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হতেই স্পষ্ট হয়ে যায় ভারত নামবে আর জিতবে। হয়েছেও তাই। মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ধাওয়ান ব্রিগেড। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের আজকের ম্যাচ ভারতের কাছে যেমন ছিল সম্মানের, দক্ষিণ আফ্রিকার কাছেও এদিনের ম্যাচ ছিল সমান সম্মানের। ধরে নেওয়া হয়েছিল লড়াই হবে সমানে সমানে। হল ঠিক উল্টো।

ম্যাচের শুরু থেকে ভারতীয় বোলাররা দাপট দেখাতে শুরু করে। ফলে, মাত্র ২৭.১ ওভারেই শেষ দক্ষিণ আফ্রিকার সিংহ গর্জন। স্পিনারদের ঘূর্ণি বল বিপক্ষ শিবিরের প্রতিটি খেলোয়াড়কে তুর্কি নাচ নাচিয়েছে। তিন ম্যাচের সিরিজের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণ আফ্রিকা প্রতিটি ম্যাচে তিনজনের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেন। প্রথম ম্যাচের নেতৃত্ব দেন টেম্বা। দ্বিতীয় ম্যাচে টেম্বা অসুস্থ হওয়ায় নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় কেশব মহারাজের কাঁধে। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ ম্যাচে কেশব মহারাজকে বিশ্রামে রেখে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় মিলারের কাঁধে।চাঞ্চল্যকর তথ্য আরও রয়েছে। নির্ণায়ক ম্যাচে ড্রেসিংরুমে বসিয়ে রাখা হল দলের স্ট্রাইকিং বোলার এনতিনিকে।

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিতে শুরু করে সিরাজ, সুন্দর, যাদব, শাহবাজ আহমেদরা। নিয়মিত ব্যবধানে তারা উইকেট তুলতে শুরু করেন। সফলতম বোলার কুলদীপ মাত্র ১৮ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন। আর পরে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব ছিল ভারতীয়দের। ধাওয়ান আউট হয়ে যাওয়ায় শুরুতে ভারত ধাক্কা খেলেও পরে সেই ধাক্কা সামলে ওঠে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ