পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মুলায়মের

ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ-সহ একাধিক নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবের শেষকৃত্য সম্পন্ন হল। শেষকৃত্যানুষ্ঠানে কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং বাঘেল, প্রবীণ এনসিপি নেতা শরদ পাওয়ার, প্রফুল প্যাটেল, সুপ্রিয়া সুলে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গৌহলত, মল্লিকার্জুন খাড়গে, প্রমোদ তিওয়াড়ি। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে শেষকৃত্যানুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, সুরেশ খান্না, জিতিন প্রসাদ। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও ছিলেন অনুষ্ঠানে। মঙ্গলবার সকালে পৌছন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মুলায়ম সিং যাদবের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গতকাল রাতে এসেছিলেন দলের প্রবীণ নেতা আজম খান।

সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম সিং যাদব। সেদিন রাতে তাঁর দেহ বাড়িতে নিয়ে আসে পুত্র অখিলেশ এবং পরিবারের অন্যান্য সদস্য। প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে তাঁর বাড়িতে আসেন অসংখ্য দলীয় সমর্থক। দুপুর দুটোর সময় শববাহী গাড়িতে করে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় সাফাই পার্কে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। তারা স্লোগান দেন নেতাজি অমর রহে। মুলায়ম সিং যাদবের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশ সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

গত ২ অক্টোবর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুলায়ম সিং যাদব। তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয় মেডিক্যাল বোর্ড। যদিও তাদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে