মানিক গ্রেফতারি মামলার শুনানি আগামী শুক্রবার

অন্যদিকে, জানা গিয়েছে ১৪ দিনের ইডি হেফাজতের প্রথম রাতে ভালো করে ঘুম হয়নি মানিক ভট্টাচার্যের। রাতে খেয়েছেন, তবে অল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ইডি কেন গ্রেফতার করেছে, এই প্রশ্ন তুলেই তাঁর আইনজীবী মুকুল রোহতগী দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের (SUPREME COURT)। সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার শুনানি হবে সেই মামলার।

মানিক ভট্টাচার্যের আইনজীবীর আবেদন ছিল, দ্রুত শুনানি হোক এই মামলার। তবে সেই শুনানি এখনই হচ্ছে না। শুনানি হবে আগামী শুক্রবার। জানা গিয়েছে, ইডি’কে নোটিশ দিতেও বলা হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল সিবিআই এখনই গ্রেফতার করতে পারবে না মানিককে। তারপরে তাঁকে গ্রেফতার করেছে ইডি। আর এই গ্রেফতারির বিরোধিতা করেই মানিকের আইনজীবী দ্বারস্থ সুপ্রিম কোর্টের।

অন্যদিকে, জানা গিয়েছে ১৪ দিনের ইডি হেফাজতের প্রথম রাতে ভালো করে ঘুম হয়নি মানিক ভট্টাচার্যের। রাতে খেয়েছেন, তবে অল্প। আরও জানা গিয়েছে, মানিকের উদ্দেশ্যে ইডি’র একটি প্রশ্ন ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কী সম্পর্ক। এই প্রসঙ্গে মানিক বলেছেন, সম্পর্ক শুধুই দলগত। মানিকের আরও দাবি, প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে তিনি চেনেন না। উল্লেখ্য, এই দুইজনকে মিডলম্যান বলে চিহ্নিত করেছে ইডি। উল্লেখ্য, ইডি হেফাজতের প্রথম রাতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর পুত্রবধূ।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার