নোটবন্দি সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

সিদ্ধান্ত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বেকায়দায় মোদি সরকার। 

২০১৬ সালে কেন্দ্রের নেওয়া নোট বন্দির সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এস এ নাজিরকে নিয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ (বাকি বিচারপতিরা হলেন বিআর গভাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি ভি রামসুব্রহ্মণিয়ম, বিভি নাগরত্ন) বুধবার জানিয়ে দিল তাদের সিদ্ধান্তের কথা।

সিদ্ধান্তের কথা ঘোষণা করতে গিয়ে বিচারবিভাগের লক্ষ্মণরেখার কথাও তুলে ধরে সাংবিধানিক বেঞ্চ। বলে, বিচারবিভাগ লক্ষ্মণরেখার বিষয়ে সজাগ এবং সতর্ক। তবুও সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হলে শীর্ষ আদালত এই বলে দায়িত্ব এড়িয়ে যেতে পারে  না যে এটা সম্পূর্ণ শাসন বিভাগ, অর্থাৎ প্রশাসনের সিদ্ধান্ত বা প্রশাসনিক সিদ্ধান্ত। তাই, প্রশাসনিক সিদ্ধান্তে বিচারবিভাগের প্রবেশের অধিকার নেই। কেন্দ্রের নোট বন্দির সিদ্ধান্ত পুরোপুরি প্রশাসনিক হলেও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়েছে অতএব সেই সিদ্ধান্ত খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে এই এজলাস।   

বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত পুরোপুরি অ্যাকাডেমিক বিষয়। তাছাড়া নোট বন্দি সিদ্ধান্ত ঘোষণার পর কেটে গিয়েছে। তাই, ছয় বছর বাদে ওই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল ছিল, তা বিচার করা মানে আদালতের সময় নষ্ট। তুষার মেহতার বক্তব্যে আপত্তি তোলেন   বরিষ্ঠ আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চকে তিনি বলেন, যে কোনও সময়ে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা যায়। মামলার শুনানি হবে কি না,  সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার