“শ্রীলঙ্কার এই আর্থিক দুর্দশার দিনেও পরিবারের সঙ্গে থাকতে পারছি না” : ইয়োহানি

আমার পরিবার, আমার বাবা-মা, আমার দল সবাই সেখানে আছে। আর আমি মুম্বাইতে আছি, আমি তাঁদের সঙ্গে নেই। এটি হৃদয়বিদারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরেই সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল শ্রীলঙ্কিয়ান গায়িকা ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি। যার দ্বারা রাতারাতি গোটা জগত বিখ্যাত হয়ে গিয়েছিলেন ইয়োহানি। তাঁর গানের দাপট আজও অব্যাহত। তাঁর গানের সঙ্গে একাধিক বাংলা, হিন্দি গান জুড়ে এক একজন সোশ্যাল ইউজারও বিখ্যাত হয়ে গিয়েছিল। ইয়োহানির এই গানটি বুঝিয়ে দিয়েছিল যে, শুধু ভাষা নয় গানের সুরই যথেষ্ট মানুষকে আকৃষ্ট করার জন্যে। খ্যাতির টানে ইয়োহানির ডাক পড়ে ভারতেও। সুযোগ পেয়ে যান তিনি বলিউডেও প্লেব্যাকের জন্যে।

সম্প্রতি তাঁর গান ‘মানিকে মাগে হিতে’র হিন্দি সংস্করণ মুক্তি পেয়েছে। সেখানেও তিনি গেয়েছেন। সব মিলিয়ে ইয়োহানি এখন বিশ্বব্যাপী সেনসেশন। সম্প্রতি শ্রীলঙ্কায় শুরু হয়েছে গভীর অর্থনৈতিক সংকট। সম্প্রতি, শ্রীলঙ্কার বাসিন্দা হয়ে দেশের দুরবস্থা নিয়ে মুখ খুললেন ইয়োহানি। শ্রীলঙ্কা এই বছরের শুরুর দিকে একটি মারাত্মক সংকটের মধ্য দিয়ে গিয়েছিল, এমনকি সাধারণ মানুষ বেঁচে থাকাই লড়াইয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলি বিক্রি করতে শুরু করেছিল। যার ফলে ব্যাপক সংঘর্ষ এবং বিক্ষোভ দেখা দেয়। যে দৃশ্য সহ্য করতে না পেরে এই দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন এবং এমনকি দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরে সেই দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহ।

এই বিষয়ে কথা বলতে গিয়ে, ইয়োহানি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে, এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই সঙ্কটের মধ্যে তিনি তাঁর পরিবার এবং নিকটজনদের সঙ্গে থাকতে পারেন নি। যা খুবই হৃদয়বিদারক ছিল। আমার পরিবার, আমার বাবা-মা, আমার দল সবাই সেখানে আছে। আর আমি মুম্বাইতে আছি, আমি তাঁদের সঙ্গে নেই। এটি হৃদয়বিদারক। কিন্তু একমাত্র উপায় হল এর মুখোমুখি হওয়া এবং এগিয়ে যাওয়া।” ২৯ বছর বয়সী গায়িকা আরও উল্লেখ করেছেন যে, যদিও তিনি পরিবারের সঙ্গে না থাকার জন্য ‘অপরাধী’ বোধ করেননি, তবে এই পরিস্থিতি তাঁকে অবশ্যই বিচলিত করেছিল। তিনি যোগ করেন, “অনেক লোক আছে, আমি সবাইকে ভারতে আনতে পারি না! একমাত্র আমার সঙ্গীত তাঁদের কাছে পৌঁছাতে পারে।” ইতিমধ্যে, ইয়োহানি গায়ক জুবিন নৌটিয়াল এবং সূর্য রাগুনাথনের সঙ্গে মানিকের হিন্দি সংস্করণ দিয়ে বলিউডে প্রবেশ করেছেন। যেটাতে অভিনয় করেছেন, সিদ্ধার্থ মালহোত্রা এবং নোরা ফাতেহি। তাঁর গানটি থ্যাঙ্ক গড চলচ্চিত্রের একটি অংশ হিসাবে বিবেচিত হয়েছে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি