আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবারে ধনতেরাস দু’দিন! মানে সুখসমৃদ্ধি দ্বিগুণ, জেনে নিন কেন

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাসে (DHANTERAS) আরাধনা করা হয় ধনদেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, ধনদেব কুবের এবং দেব চিকিৎসক ধন্বন্তরি’র। এই পুজো মূলত অবাঙালিরাই করেন। তবে সম্প্রতি বাঙালিদের মধ্যেও এই পুজোর প্রভাব দেখা যায়। অনেকে আবার পুজো না করলেও সোনা, ধাতু বা নতুন জিনিস কেনেন। তাঁদের বিশ্বাস, এতে ঘরে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। তবে এবারে এই পুজো হবে দু’দিন ধরে! অবাক হচ্ছেন?

আগামী ২২ অক্টোবর এবং ২৩ অক্টোবর দু’দিন ধরে থাকবে ধনতেরাস বা ধনত্রয়োদশী। ২২ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৫ মিনিট থেকে পড়ছে তিথি। আর তিথি থাকছে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩ মিনিট পর্যন্ত। মানে ২৩ ঘণ্টা ৫৮ মিনিট জুড়ে তিথি। এই তিথির যে কোনও সময়েই করা যাবে পুজো।

ধনতেরাসের সময় জ্বালানো হয় প্রদীপ। ঘর সেজে ওঠে আলোয়। এই দিনে যমের নামে প্রদীপ জ্বালানোর রীতিও র‍য়েছে। বিশ্বাস, ‘যম প্রদীপ’ জ্বালালে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়।

শুধু তাই নয়। ধনতেরাসের সময়ে কেনা হয় ঝাঁটাও। এই চল অবাঙালিদের মধ্যেই বেশি দেখা যায়। মনে করা হয় ঝাঁটা কিনলে এবং ঘর পরিষ্কার করলে শান্তি বিরাজ করে। গৃহে আগমন ঘটে দেবী লক্ষ্মীর। অনেকে আবার মন্দিরেও ঝাঁটা দান করেন। বলা হয় ঝাঁটা প্রকাশ্যে রাখতে না। দাঁড় করিয়ে না রাখার কথাও বলা হয়। এই সময় না কি ঝাঁটাতে পাও লাগাতে নেই।

Published by:

Share Link:

More Releted News:

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ