আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূত চতুর্দশীর খুঁটিনাটি জেনে নিন একনজরে

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর একদিন আগে ভূত চতুর্দশী (BHOOT CHATURDASHI)। পুরাণ অনুযায়ী না না কথা প্রচলিত রয়েছে এই দিনটিকে  কেন্দ্র করে। জেনে নিন সমস্ত খুঁটিনাটি। কেন ভূত চতুর্দশী বা কী খাবেন, কী ভাবে দিনটি পালন করবেন-দেখে নিন।

ভূত চতর্দশী মূলত বাঙালিরা পালন করেন। পুরাণ অনুযায়ী এই দিন দেবী চামুণ্ডা ১৪টি ভূত এবং প্রেত নিয়ে মর্ত্যে আসেন অশুভ শক্তির বিনাশের জন্য। আবার অনেকের বিশ্বাস, এই সময়ে পূর্ব পুরুষদের আত্মা (চৌদ্দ পুরুষ) মর্ত্যলোকে আসেন। তাঁদের শান্তি কামনা করা হয়।

এই দিন অসুর রাজ বলি’র পুজোও করা হয়! অবাক হচ্ছেন? দৈত্যরাজের পুজো কেন? এর পেছনে রয়েছে একটি কাহিনী। পুরাণ অনুযায়ী, অসুর রাজ বলি দখল করে নিয়েছিলেন স্বর্গ, মর্ত্য এবং পাতাল- এই ত্রিলোক। সেই সময় বিষ্ণু ‘বামন’ অবতার ধারণ করেন। এরপরে তিনি ব্রাহ্মণ বামন হয়ে দৈত্যরাজের কাছে দান চান তিন পা জমি। অসুররাজ রাজি হয়েছিলেন। তবে তিনি এও বুঝতে পেরেছিলেন এই বামন আসলে দেব বিষ্ণু। তবু নিজের কথা থেকে ফিরে আসেননি বলি। এরপরে বামন ধারন করেছিলেন বিশাল রূপ। এক পা এক পা করে তিনি পা ফেলেছিলেন স্বর্গ, মর্ত্য এবং পাতালে। পায়ের চাপে বলি’কে প্রেরণ করেছিলেন পাতালে। উল্লেখ্য, দৈত্যরাজ বলি ‘অমর’। ফিরে আসা যাক, বিষ্ণু বামন এবং বলি’র কথায়। যেহেতু অসুররাজ চিনতে পারার পরেও বামন অবতারকে দেওয়া প্রতিশ্রুতি’র খেলাপ করেননি, তাই বিষ্ণুর বরে তিনি এই দিন  পুজো পান। তাঁর সঙ্গে আসেন প্রেত-ভূত।

এই দিনে, ১৪টি শাক একত্রে ধোয়া হয়। এই শাকগুলি,  নিম, কেও, ওল, কালকাসুন্দা, শালিঞ্চা,  বেতো, সরিষা, পলতা, জয়ন্তী, গুলঞ্চ, হিঞ্চে, শেলু, ঘেঁটু, শুষনি। সমস্ত শাক একসঙ্গে ধুয়ে বাড়ির সমস্ত কোনে ছেটানো হয় এই দিন। মনে করা হয় এতে অশুভ শক্তি দূরে থাকে। এরপরে ১৪টি শাক ভেজে খাওয়া হয়। অশুভ শক্তিকে দূরে রাখতে এদিন বাড়িতে জ্বালানো হয় ১৪টি বাতি।  

Published by:

Share Link:

More Releted News:

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ