মাও-যোগ: মুক্তি নয়, বিশেষভাবে সক্ষম অধ্যাপককে জেলে থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

রায় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের  বিশেষভাবে সক্ষম প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবাকে জেলেই থাকতে হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।  শনিবার সকালে সর্বোচ্চ আদালতের  বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী বিশেষ শুনানিতে বসেন। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি রোহিত দেও এবং অনিল পানসারের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। অনুরোধ করেন জরুরী ভিত্তিতে শুনানির। চেয়েছিলেন মৌখিকভাবে সর্বোচ্চ আদালত বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করুক। সর্বোচ্চ আদালত জানায় মৌখিকভাবে নয়, তারা রায় দেবে লিখিতভাবেই। 

সলিসিটর জেনারেলের অনুরোধ মেনে এবং মামলার গুরুত্বের কথা চিন্তা করে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী বিশেষ শুনানিতে রাজি হয়। পাল্টা মামলা করেন বিশেষভাবে সক্ষম অধ্যাপকের আইনজীবীও।  আর্জি জানান গৃহবন্দির। ডিভিশন বেঞ্চ বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে। খারিজ করে দিয়েছে বিশেষভাবে সক্ষম প্রাক্তন অধ্য়াপকের আর্জিও।

আর্জি খারিজ করতে গিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জিএন সাইবাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগের গুরুত্ব  উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে নাগপুর বেঞ্চ। নাগপুর বেঞ্চ অধ্যাপকের মুক্তির সিদ্ধান্তে উপনীত হয়েছে এটা চিন্তা করে যে সংশ্লিষ্টের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা ভিত্তিহীন। ডিভিশন বেঞ্চের বিচারপতি শাহের পর্যবেক্ষণ, নাগপুর বেঞ্চের রায় পুরোপুরি ত্রুটি পূর্ণ। তারা মামলার গভীরে না গিয়েই বিশেষভাবে সক্ষম অধ্য়াপক এবং এই মামলায় অভিযুক্ত বাকিদের মুক্তির নির্দেশ দিয়েছে। এই এজলাস মনে করে মামলার গভীরতা রয়েছে। তাই, নাগপুর বেঞ্চের রায় খারিজ করে দেওয়া হল। 

 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার