বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রোডিজ খ্যাত তারকার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ একটি বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগ তুললেন জনপ্রিয় টিভি হোস্ট এবং ডিজে নিখিল চিনাপা(Nikhil Chinapa)। রোডিজ(Rodis) খ্যাত তারকা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন “ভিস্তারা এয়ারলাইন্স তাকে ক্রমাগত অযাচিত মেসেজ পাঠাচ্ছে। এর  ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে।

নিখিল চিনাপা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ওই বিমান সংস্থার থেকে পাওয়া একটি মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মেসেজে লেখা আছে, “প্রিয় গ্রাহক আজ বিকেল পাঁচটা ১৮ মিনিটে বিমানবন্দরে আপনার জন্য স্যানিটাইজড ক্যাব অপেক্ষা করবে। আপনি কোনও রকম অপেক্ষা না করেই ক্যাবে উঠতে পারেন। আপনার বুকিং নিশ্চিত করার জন্য ভিস্তারা.বুকএয়ারপোর্ট.কম ক্যাব লিংকে ক্লিক করুন”।  এরপরেই ওই সংস্থার বিমানের মধ্যেকার একটি ভিডিও ট্যুইটার পোস্ট করেছেন নিখিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিমানের সিটে একটি আরশোলা ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটির ক্যাপশনে নিখিল লেখেন, “স্যানিটাইজ ক্যাব পরিষেবা দেওয়ার আগে আপনারা স্যানিটাইজ বিমান পরিষেবা দিন”। অন্যদিকে নিখিলের এই বিস্ফোরক ট্যুইট বার্তার পরিপ্রেক্ষিতে এক নেটিজেন লেখেন,” আপনার যদি ওই সংস্থার পরিষেবা পছন্দ না হয়, তাহলে আপনি ওই বিমান সংস্থার বিমানে যাতায়াত করবেন না”। নেটিজেনের ট্যুইটের পালটা উত্তরে নিখিল লেখেন এই সংস্থার সঙ্গে ভ্রমন করা বা আপনাকে বিরক্ত করা দুটোর কোনটাই করার ইচ্ছা আমার নেই।

উল্লেখ্য নিখিল চিনাপা ১৯৯৯ সালে এমটিভির ভিজে হান্ট প্রতিযোগিতায় জয়ী হন। পরবর্তীকালে তিনি এমটিভি রোডিজ এবং এমটিভি স্প্লিটসভিলা রিয়্যালিটি শো তে সঞ্চালকের ভুমিকা পালন করেন।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের