নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাকিস্তানের

বোলিংটা ঠিকঠাক করলেও, ব্যাট করতে নেমে বেশ চাপে পরে গিয়েছিল পাকিস্তান।

Share:

 নিজস্ব প্রতিনিধি: বোলিংটা ঠিকঠাক করলেও, ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই চাপটা দুর্দান্তভাবে সামলে নিলেন শোয়েব মালিক এবং আসিফ আলি। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান। মঙ্গলবার শারজায় প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করল বাবর আজম অ্যান্ড কোম্পানি।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দিয়েছিল পাক দল। তবে কিউয়িদের হাত থেকে ম্যাচ বার করে নিতে সক্ষম হয় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

এদিনও টস ভাগ্য সঙ্গ দেয় পাকিস্তানের। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইমরান খানের দেশ। হারিস রাউফ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদিদের দাপটে রীতিমতো থমকে যায় কিউয়িদের ব্যাটিং লাইনআপ। গাপ্টিল (১৭), মিচেল (২৭), উইলিয়ামসন (২৫) এবং কনওয়ে (২৭) ছাড়া কেউই তেমন রান পাননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে ব্ল্যাকক্যাপসরা।

জবাবে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারেই অধিনায়ক বাবরের (৯) উইকেট হারায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান (৩৩) দলের স্কোরবোর্ডকে অনেকটাই এগিয়ে নিয়ে যান। তবে উইকেট হারাতে থাকে পাক ব্রিগেড। যদিও শোয়েব-আসিফ জুটি দলকে জয় এনে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হারিস রাউফ (৪ উইকেট)।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি