বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। এবার দেশের বাজারে ১০০০ কোটি টাকার ব্যবসার মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় এই পৌরাণিক ছবি। মুক্তির ২২ দিন পরেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। তৃতীয় সপ্তাহের শেষে ছবির মোট দেশীয় আয় দাঁড়িয়েছে ৯৯২.১০ কোটি টাকা। 

বক্স অফিসের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ছবিটি সমস্ত ভাষা মিলিয়ে ৯.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। বুধবারের তুলনায় সামান্য বেড়েছে আয়। ফলে দেশের বাজারে ১০০০ কোটি টাকার নিট ব্যবসার নজির গড়তে আর মাত্র ৭.৯০ কোটি টাকা প্রয়োজন। শুক্রবার, অর্থাৎ মুক্তির ২৩তম দিনে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম সপ্তাহেই দুর্দান্ত সাফল্য পেয়েছিল ছবিটি। প্রথম আট দিনে নিট আয় হয়েছিল ৫৬৪.৬০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ঝুলিতে আসে আরও ২৯৯.১৫ কোটি টাকা। তৃতীয় সপ্তাহে ব্যবসার গতি কিছুটা কমলেও ওই সাত দিনে আয় হয়েছে ১২৮.৩৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

ভাষাভিত্তিক আয়ের নিরিখে হিন্দি সংস্করণই এগিয়ে। বৃহস্পতিবার হিন্দি সংস্করণ থেকে এসেছে ৬.৭৫ কোটি টাকা। মালয়ালমে ১ কোটি, কন্নড়ে ৮৫ লক্ষ, তামিলে ৭৫ লক্ষ এবং তেলুগুতে ৩০ লক্ষ টাকা আয় হয়েছে। শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও দাপট অব্যাহত ছবিটির। আন্তর্জাতিক বাজারে মোট আয় ৫৯২ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১৭৭৭ কোটি টাকায়। এবার দেখার, দেশের বাজারে হাজার কোটির গণ্ডি পেরিয়ে নতুন কোন নজির গড়ে এই ছবি।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স